Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'শাহরুখ আমায় জোর করে ওষুধ খাইয়ে...' কোন ছবির শুটিংয়ে এমন পরিস্থিতির সামনে পড়েন কাজল?

'মা' ছবির প্রচারে ব্যস্ত কাজল। সেই উপলক্ষে পরিচালক ফারাহ খানের একটি ভ্লগে অতিথি হয়ে এসে পুরনো দিনের এক মজার ঘটনা মনে করালেন অভিনেত্রী। 

'শাহরুখ আমায় জোর করে ওষুধ খাইয়ে...' কোন ছবির শুটিংয়ে এমন পরিস্থিতির সামনে পড়েন কাজল?

কাজল ও শাহরুখ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 June 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: 'মা' ছবির প্রচারে ব্যস্ত কাজল। সেই উপলক্ষে পরিচালক ফারাহ খানের একটি ভ্লগে অতিথি হয়ে এসে পুরনো দিনের এক মজার ঘটনা মনে করালেন অভিনেত্রী। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শ্যুটিং চলাকালীন ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা বহুবার আলোচনায় এসেছে—যেখানে সাইকেল থেকে পড়ে গিয়ে অল্প সময়ের জন্য স্মৃতি হারিয়েছিলেন কাজল।

ভ্লগে ফারাহ খান যখন সেই ‘স্মৃতি হারানো’ ঘটনার প্রসঙ্গ তোলেন, কাজল সঙ্গে সঙ্গে বলেন, “তুমি বোধহয় ভুলেই গিয়েছ, করণ জোহর ওই সময় কী করছিল!” এরপরই হাসতে হাসতে বলেন, “আসলে করণ চাইছিল আমি যেন আমার স্মৃতি ফিরে না পাই, যাতে ও আমায় বুঝিয়ে বলতে পারে আমি একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার!”

ঘটনার সময় শাহরুখ খানের প্রতিক্রিয়া নিয়েও মুখ খোলেন কাজল। বলেন, “আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, শাহরুখ তখন আমায় ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু আমি বারবার বলছিলাম, ‘না, আমি ওষুধ খাই না।’ তারপর তিন ঘণ্টা কেটে যায়। হঠাৎ করে আমি জেগে উঠি, স্মৃতি ফিরে আসে, আর আমি পুরোপুরি ঠিক হয়ে যাই। আমি অবাক হয়ে শাহরুখকে জিজ্ঞেস করি কী হয়েছিল। ও শুধু বলল, ‘ইডিয়ট, তুই ওষুধ খেয়েছিস, তাই ঠিক হয়ে গেছিস!’”

ভ্লগে আরও এক মজার তথ্য জানান ফারাহ খান। তিনি বলেন, ৯০ ও ২০০০-এর দশকে প্রযোজকরা একটি অদ্ভুত বিশ্বাসে বিশ্বাস করতেন—যদি নায়িকা শ্যুটিং সেটে পড়ে যান, তবে সেই ছবি সুপারহিট হয়! কাজলের ক্ষেত্রে এমন পড়ে যাওয়ার ঘটনা বারবার ঘটত, বিশেষত ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শ্যুটিংয়ে। এমনকি ‘কল হো না হো’-র সময়েও প্রীতি জিন্টা পড়ে গিয়েছিলেন, এবং ছবিটিও হয়েছিল ব্লকবাস্টার।

এই মুহূর্তে বিশাল ফুরিয়া পরিচালিত পৌরাণিক হরর থ্রিলার ‘মা’-র প্রচারে ব্যস্ত কাজল। ছবিতে রয়েছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও যতীনগুলাটির মতো অভিনেতারাও। প্রযোজনা করেছেন অজয় দেবগণ। পাশাপাশি কাজলকে আগামী দিনে দেখা যাবে ‘মহারাগ্নি’ ও ‘সরজমিন’ ছবিতে। এছাড়াও তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর পরবর্তী সিজনও রয়েছে হাতে।


```