Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পর্দায় শাহরুখ-রানির পরকীয়া, করণ জোহরের সাহসী ছবি সাড়া ফেলতে পারেনি বক্সঅফিসে

'Before Sunset' হলিউড ছবি দেখার পর এই ছবির প্লট মাথায় আসে করণের। প্রায় ২০ বছর পূর্ণ করতে চলেছে 'কভি অলভিদা না কেহ না'। এখনও তো এই ছবি প্রাসঙ্গিক। 
 

পর্দায় শাহরুখ-রানির পরকীয়া, করণ জোহরের সাহসী ছবি সাড়া ফেলতে পারেনি বক্সঅফিসে

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 17:57

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

মেনকা সিনেমা হলে পোস্টার পড়ল শাহরুখ-রানির অন্তরঙ্গ দৃশ্যের। কখনও তাঁরা গভীর চুম্বনে লিপ্ত কখনও বা শয্যাদৃশ্যে হোটেল রুমে শাহরুখ-রানি। অন্যদিকে অভিষেকের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে রানির পোস্টার। সঙ্গে আছে আবার প্রীতি জিন্টার ঝড় তোলা ছবি। এই ছবির শো স্টপার বিগ বি অমিতাভ বচ্চন। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ‘কভি অলভিদা না কেহনা' (Kabhi Alvida Naa Kehna)।

'Before Sunset' হলিউড ছবি দেখার পর এই ছবির প্লট মাথায় আসে করণের। প্রায় ২০ বছর পূর্ণ করতে চলেছে 'কভি অলভিদা না কেহ না'। এখনও তো এই ছবি প্রাসঙ্গিক।

Kabhi Alvida Naa Kehna - Alchetron, The Free Social Encyclopedia


শাহরুখ-রানি, দু'জনেরই বিয়ে হয়ে গিয়েছে। শাহরুখ খানের (Sharukh Khan) স্ত্রী প্রীতি জিন্টা আর অভিষেক বচ্চনের স্ত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। এদিকে রানির শ্বশুর অর্থাৎ অভিষেকের বাবার চরিত্রেই অমিতাভ বচ্চন। যিনি ভীষণ গ্ল্যামারাস মানুষ। ফ্যাশন আইকন হিসেবে অমিতাভ আবির্ভূত হন ছবিতে। অমিতাভ বিপত্নীক। প্রীতির মা কিরণ খেরের সঙ্গে অমিতাভের বন্ধুত্ব তৈরি হয়।

২০০৬ সালে মুক্তি পায় এই ছবি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিদেশে কিছুটা ব্যবসা করলেও বড় বড় সব তারকা থাকা সত্ত্বেও ভারতে চলেনি এই ছবি। তবে এই বিষয়ে আদিত্য চোপড়া আগে থেকেই সাবধান করেছিলেন করণকে। পরকীয়ার মতো বিষয় ভারতীয় দর্শক খোলামনে গ্রহণ করতে পারবে না। শুধু কী তাই? আদিত্য চোপড়া বলেছিলেন, রানি ও শাহরুখের ঘনিষ্ঠ দৃশ্য কোনও ভাবেই যাতে না দেখানো হয়। তাতে হিতে বিপরীত হবে। সেই সময় কথা না শুনলেও এখন কর্ণ বোঝেন, রানির স্বামী সঠিক কথাই বলেছিলেন।

Kabhi Alvida Naa Kehna': Mainstream Bollywood At Its Bravest Best

কিন্তু তাই বলে করণ জোহরের ভাবনা ভুল ছিল তা কিন্তু নয়। পরকীয়া নিয়ে ছবি তো আগেও হয়েছিল। অপর্ণা সেনের 'পরমা' তো কলকাতার দর্শক হল ভরিয়েই দেখেছিল। সমালোচনার সম্মুখীন অপর্ণা সেন হলেও ছবি সুপারহিট। 'পরমা' রাখী গুলজারের ক্যামেরা দিয়ে দেখার দৃশ্যের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের ক্যামেরা দিয়ে দেখার দৃশ্যের সাদৃশ্য খুঁজে পেয়েছিল দর্শকরা। কিন্তু মেনস্ট্রিমের ভারতীয় দর্শক গ্রহণ করেনি  ‘কভি অলভিদা না কেহনা'। এমনকি শাহরুখ ভক্তরা ছবি দেখে বেরিয়ে বলেছিল 'শাহরুখ খান এটা কী ধরণের চরিত্র করল!' কিন্তু পরকীয়াতেও ভালবাসা থাকে প্রমাণ করতে চেয়েছিলেন করণ জোহর। করণের শুধু এন্টারটেনমেন্ট ছবি এটি ছিল না। হোক না অবৈধ, তবুও সম্পর্কের গল্প বলেছিলেন করণ।

করণ জোহরের বাবা বেঁচে থাকাকালীন  ‘কভি অলভিদা না কেহনা' ছবি করার অনুমতি দেননি। তাঁর মনে হয়েছিল ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই ছবি যায় না। দর্শক তাঁদের থেকে এইরকমের গল্প গ্রহণ করবে না।

Hot SRK & sexi ------ kabhi alvida naa kehna - YouTube

কিন্তু করণ জোহর তখন বিশ্বাস করতেন, প্রেমের আগে শরীরী আকর্ষণ আসে। যৌনতা ছাড়া ভালবাসা কী করে সম্ভব! তাই শাহরুখ-রানির হোটেল রুমে উষ্ণ সান্নিধ্য দেখানো হয় ছবিতে। যা ঝড় তোলে। কিন্তু ভারতীয় দর্শক গ্রহণ করল না।

অথচ অতীতে পরিচালক রাজ কাপুর যৌনতার গল্প একের পর এক তাঁর ছবিতে বলেছেন। 'সত্যম শিবম সুন্দরম' ছবির নাম আধ্যাত্মিক মোড়া হলেও যৌনতা কেন্দ্রিক প্রেমের গল্পই বলেছেন। এখানেই করণ জোহর সাফল্য পেলেন না। কিন্তু ছবিটা তো শেষ অবধি করণ করেন। এখানেই তাঁর সাহসিকতা। কোনও সীমারেখা না মেনেই তৈরি হয় ‘কভি অলভিদা না কেহনা'। ছবি সাফল্য না পেলেও এই ছবির প্রতিটি গান হিট ছিল।

So nothing changed in KJo's world since Kabhi Alvida Na Kehna(2006), or he  is taking sustainability a bit seriously and recycling his own movies  styling : r/BollyBlindsNGossip

রানি মুখোপাধ্যায়ের শাড়ির ডিজাইন করেছিলেন মণীশ মালহোত্রা। 'তুম হি দেখো না' গানে রানির আবেদন আর প্রতিটি শাড়ি সবার নজর কাড়ে। অপূর্ব সুন্দর দেখতে লেগেছিল রানিকে।

অন্যদিকে প্রীতি জিন্টার চরিত্রটিও ভীষণ বোল্ড। যে জানে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ছে, কিন্তু তারপরও সে স্থির তার সংসারে। অভিষেক বচ্চনের সেরা অভিনয় ছিল এই ছবিতে। দাম্পত্য আর বিচ্ছেদের অসম্ভব ভাল গল্প ছিল এই ছবি।

Why 'KABHI ALVIDA NA KEHNA' is a misunderstood heartfelt movie. :  r/bollywood

রানির চরিত্রটি কিন্তু প্রথমে কাজলকে অফার করেছিলেন শাহরুখ। কাজল তখন 'ফানা' ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় এই চরিত্রটি ছেড়ে দেন। শাহরুখ-কাজলকেই পরকীয়ায় দেখাতে চেয়েছিলেন করণ। যদিও এই ছবিতে একটি পার্টি গানে স্পেশাল অ্যাপিয়ারেন্স করেন কাজল।

কলকাতায় এই তারকাখচিত ছবি রিলিজের আগে যতটা উন্মাদনা তৈরি করেছিল। রিলিজের পর এই ছবি বিতর্কের সম্মুখীন হল। খোলামেলা পরকীয়া প্রদর্শন অশ্লীল বলল বহু দর্শক। কিন্তু তারপরও করণ জোহরের সেরা ছবির একটি  ‘কভি অলভিদা না কেহনা'।


```