Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

জুবিনের স্ত্রী গরিমা ও বৃদ্ধ বাবা অসুস্থ, টলিপাড়া থেকে একমাত্র জোজোই দেখা করতে গেলেন অসমে

টলিপাড়া থেকে তিনিই প্রথম দেখা করলেন প্রয়াত গায়কের পরিবারের সঙ্গে।

জুবিনের স্ত্রী গরিমা ও বৃদ্ধ বাবা অসুস্থ, টলিপাড়া থেকে একমাত্র জোজোই দেখা করতে গেলেন অসমে

জোজো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 November 2025 00:09

অরুনাভ বসু


গত ১৯ সেপ্টেম্বর কিংবদন্তী গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছিল। তাঁর মৃত্যুতে শুধু অসম নয়, গোটা সঙ্গীত জগৎ শোকস্তব্ধ। এরই মাঝে প্রয়াত গায়কের শেষ ছবি 'রই রই বিনালে' মুক্তি পেয়েছে। টলিউডের সঙ্গে জুবিন গর্গের সম্পর্ক ছিল বহুদিনের, আর সেই সুবাদে জোজো এবং জুবিনের মধ্যেও ছিল গভীর বন্ধুত্ব।

কয়েকদিন আগেই জোজোর শাশুড়ির মৃত্যু হয়েছে। সেই কাজ মিটিয়েই গায়িকা সোজা অসমের গুয়াহাটিতে পৌঁছে যান। জোজো অসম যাওয়ার আগে বিমানবন্দরেই জানিয়েছিলেন যে, জুবিন এবং তিনি খুব ভাল বন্ধু ছিলেন। তিনি জানতে পারেন, জুবিনের স্ত্রী গরিমা গর্গের শরীর ভীষণভাবে অসুস্থ। সেই খবর শুনেই বন্ধু-পত্নীর পাশে দাঁড়ানোর জন্য জোজো অসমের পথে রওনা দেন। গুয়াহাটিতে পৌঁছেই জোজো প্রথমে জুবিন গর্গের বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত বন্ধুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং জুবিনের বাবার সঙ্গে কথা বলেন।

সেখানের বর্তমান পরিস্থিতি কেমন আছে, তা জানতে দ্য ওয়ালের তরফ থেকে জোজোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "প্রথমে যখন বিমানবন্দরে নেমে, আমি ওঁর বাড়ির দিকে রওনা দিলাম, তখন দেখি আসমের প্রতিটা জায়গায় জুবিনের ছবি। যেতে যেতে আমার স্কুলের ব্যানারের দিকে চোখ পড়ল, সেখানেও দেখছি শুধুই ওঁর ছবি, তাতে কোথাও মালা পরানো, কোথাও ফুল দেওয়া।"

জুবিনের বাড়ির পরিস্থিতি এখন কেমন আছে, তা নিয়ে জোজো বলেন, "ওঁর বাবা খুবই অসুস্থ। জুবিনের ছবির সামনে গিয়ে আমি একবার কেঁদেও উঠেছিলাম। কিন্তু ওঁর বাবা সামনে বসেছিল বলে, আমি নিজেকে সামলে নিয়েছি। গরিমার সঙ্গে যখন কথা বলছিলাম, তখন ওঁকে আমি বললাম যে, তুমি যেভাবে জুবিনকে সব সময় আগলে রাখতে, ওঁর সঙ্গে থাকলে বোধহয় এই অঘটন ঘটত না।'


জোজো আর জুবিনের বন্ধুত্ব শুরু হয়েছিল এক রিয়্যালিটি শো-র মঞ্চে। প্রায় দেড়-দু’ বছর ধরে চলেছিল সেই অনুষ্ঠান। মঞ্চের আলো, সুরের ওঠানামা আর প্রতিযোগিতার উত্তেজনার মাঝেই ধীরে ধীরে গড়ে উঠেছিল তাঁদের গভীর বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও মজবুত হয়। তবে একসঙ্গে কোনও গান বা কাজ করার সুযোগ পাননি তাঁরা। জুবিন নিজের কণ্ঠে বাংলা সঙ্গীতকে বারবার নতুন প্রাণ দিয়েছিলেন। তাঁর গাওয়া অসংখ্য হিট গান আজও শ্রোতাদের হৃদয়ে বাজে। 


```