Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সংখ্যালঘুদের জন্য ভারত কি নিরাপদ নয়? সোজাসাপটা উত্তর দিলেন জন আব্রাহাম 

গত বছর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, "কিছু পার্টি ও প্রতিষ্ঠান বিদেশে গিয়ে ভারতকে নিচু দেখানোর প্রতিষ্ঠা চালাচ্ছে। তারা এও প্রমাণ করার চেষ্টা করছে ভারত নাকি সংখ্যালঘুদের জন্য আর নিরাপদ নয়।"

সংখ্যালঘুদের জন্য ভারত কি নিরাপদ নয়? সোজাসাপটা উত্তর দিলেন জন আব্রাহাম 

জন আব্রাহাম

শেষ আপডেট: 16 March 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: সাল ২০১৫। এক অনুষ্ঠানে এসে আমির খান জানিয়েছিলেন, ভারতে যে ভাবে অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও ভারত ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি এও দাবি করেন, ভারত আর নিরাপদ বলে মনে করছে না তাঁরা। তাঁদের এই বক্তব্য নিয়ে তুমুল ঝড় উঠেছিল। আমিরের মন্তব্যের বিরোধিতা করে কার্যত সামাজিক বয়কটও করা হয় তাঁকে। 

গত বছর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, "কিছু পার্টি ও প্রতিষ্ঠান বিদেশে গিয়ে ভারতকে নিচু দেখানোর প্রতিষ্ঠা চালাচ্ছে। তারা এও প্রমাণ করার চেষ্টা করছে ভারত নাকি সংখ্যালঘুদের জন্য আর নিরাপদ নয়।" ভারতের অন্যতম সংখ্যালঘু অভিনেতা জন আব্রাহামও কি তাই মনে করেন? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। কী বললেন তিনি? 

জনের কথায়, "আমি নিজে সংখ্যালঘু। আমার মা মালয়ালি খ্রিস্টান। আমার মা ইরানের জরাথুস্ট্রবাদী। এই দেশে আমি অনিরাপদে আছি, এমনটা কখনও আমার মনে হয়নি। আমি আমার দেশকে ভালবাসি। ভারতবাসী হিসেবেও আমি বেশ গর্বিত। আর তা ছাড়া পারসিদের সঙ্গে বোধহয় কারও কোনও সমস্যা থাকার কথা নয়। যেখানেই যাই, সেখানেই ভারতের জাতীয় পতাকা বহন করে নিয়ে যাই আমি।" 

এই মুহূর্তে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি 'দ্য ডিপ্লোম্যাট'-এ দেখা যাচ্ছে জন আব্রাহামকে। ছবিটি পরিচালনা করেছেন 'নাম শাবানা'র পরিচালক শিবম নায়ার। উজমা আহামেদ নামক এক ভারতীয়কে নিয়ে এই ছবি। মধুচক্রের শিকার হয়ে তাঁকে পাকিস্তান চলে যেতে হয়। বন্দুক দেখিয়ে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়। শেষমেশ কীভাবে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয় তা নিয়েই এই ছবি। 


```