Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যিশু যখন পরিচালক! পুজোর গানেই নতুন যাত্রার শুরু

দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। প্যান্ডেলে-প্যান্ডেলে আলো, ঢাকের তালে উন্মাদনা, আর সেই সুরে মিশে থাকে নতুন গান, নতুন গল্প। 

যিশু যখন পরিচালক! পুজোর গানেই নতুন যাত্রার শুরু

যিশু যখন পরিচালক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 August 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। প্যান্ডেলে-প্যান্ডেলে আলো, ঢাকের তালে উন্মাদনা, আর সেই সুরে মিশে থাকে নতুন গান, নতুন গল্প। সেই গল্প বলার মানুষদের তালিকায় এবার যোগ হল একেবারে নতুন এক নাম—যিশু সেনগুপ্ত। এতদিন পর্দায় অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শককে, এবার প্রথমবারের মতো পরিচালনার আসনে বসলেন তিনি।

‘হোয়াই সো সিরিয়াস’—যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের নতুন প্রযোজনা সংস্থা। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁদের স্বপ্নের কথা, এবার সেই স্বপ্নের প্রথম উপস্থাপনা একেবারে দুর্গাপুজোর আগে। নাম—‘দুগ্গা মা এসেছে’। সুরের ম্যাজিকে সাজিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত, কণ্ঠে অন্তরা মিত্র, আর শব্দের কারুকাজ করেছেন প্রসূন। ভিডিওতে লাল শাড়ির পূজোর সাজে দর্শনা বনিকের প্রথম লুক ইতিমধ্যেই আলোচনায়। যেন দেবীর আগমনের বার্তাই বহন করছে তাঁর উপস্থিতি।

সৌরভ-যিশু

যিশু বললেন, ‘পুজো আমাদের কাছে শুধু উৎসব নয়, একটা রিইউনিয়ন। এই সময় গোটা পাড়াটা একটা পরিবারের মতো হয়ে ওঠে। বন্ধুত্ব, প্রেম, খুনসুটি—সবকিছুই একসাথে মিশে যায়। সেই আবেগকেই আমি ভিডিওতে ধরতে চেয়েছি।’ তাঁর কণ্ঠে মিশে ছিল নতুন দায়িত্ব নেওয়ার উত্তেজনা, আবার ভালোবাসার আশ্বাসও।

অন্যদিকে সৌরভের স্বপ্ন আরও বড়—‘শুধু সিনেমা নয়, ভালো গান, ভালো ওয়েবসিরিজ—সব ধরনের এন্টারটেইনমেন্ট আমরা বানাবো। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। এই শুরুটা মাত্র, সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে।’

দর্শনা বনিক

আগামী ২৯শে আগস্ট, সেলিব্রেশনের আবহে একসাথে লঞ্চ হবে প্রযোজনা সংস্থা Why So Serious এবং এই বিশেষ গান। ভেন্যু—অ্যাক্রোপোলিস মল। ঝলমলে সেই সন্ধ্যায় হাজির থাকবেন যিশু, সৌরভ ও শিল্পীমহলের অনেকেই। অভিনেতা থেকে পরিচালক—যিশুর এই নতুন যাত্রা এক অন্যরকম আবেগের গল্প। পুজোর গান দিয়ে শুরুটা হওয়া যেন এক অমোঘ ইঙ্গিত—মা

দুর্গার আগমনের সঙ্গে সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু। এই যাত্রা আলোর, গান আর ভালোবাসায় ভরা। কারণ, পুজো মানেই তো নতুনের ডাক, নতুন স্বপ্নের সূচনা। আর সেই স্বপ্নেই এবার পরিচালক যিশু।


```