Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যীশু-সৌরভের টানটান থ্রিলার ‘ক্ষ্যাপা ভাস্কর’-এ সুপার কপ সাগ্নিক?

প্রযোজক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস। চলতি বছরের মাঝামাঝি সময়েই আত্মপ্রকাশ করেছে তাঁদের যৌথ প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’। 

যীশু-সৌরভের টানটান থ্রিলার ‘ক্ষ্যাপা ভাস্কর’-এ সুপার কপ সাগ্নিক?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 December 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: প্রযোজক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস (Jisshu Sengupta and Saurav Das)। চলতি বছরের মাঝামাঝি সময়েই আত্মপ্রকাশ করেছে তাঁদের যৌথ প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’। পুজোর আগেই এই ব্যানার থেকে মুক্তি পেয়েছিল একটি মিউজিক ভিডিয়ো, যার পরিচালনার দায়িত্বে ছিলেন যীশু নিজেই। সেই কাজের রেশ কাটতে না কাটতেই এবার বড় পর্দায় পা রাখতে চলেছে সংস্থাটি— তাও একেবারে কপ-থ্রিলার ঘরানার পূর্ণদৈর্ঘ্যের ছবি নিয়ে। ছবির নাম ‘ক্ষ্যাপা ভাস্কর’।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। কলকাতাকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়কে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সাগ্নিকের কথায়, এই চরিত্রটি অত্যন্ত যত্ন নিয়ে, ভেবেচিন্তেই লেখা হয়েছে। যদিও গল্পের খুঁটিনাটি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা। শুধু এটুকুই ইঙ্গিত— শহরের পরিচিত অলিগলির আড়ালেই লুকিয়ে থাকবে রহস্যের গভীর ছায়া।

সাগ্নিকের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তৃণা সাহা, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ, জ্যামি বন্দ্যোপাধ্যায়, মৌমিতা পন্ডিত-সহ আরও অনেকে। এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তৃণা ও কিঞ্জল। পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। নেতিবাচক চরিত্রে দেখা যাবে শোয়েব কবীরকে, যা ছবির উত্তেজনা আরও বাড়াবে বলেই আশা।

কপ-থ্রিলার ঘরানা বলিউডে নতুন নয়, বাংলাতেও সাম্প্রতিক সময়ে এই ধারার ছবির সংখ্যা বাড়ছে। দর্শকদের রুচির পরিবর্তন এবং থ্রিলারমুখী আগ্রহের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ‘ক্ষ্যাপা ভাস্কর’। টানটান চিত্রনাট্য লিখেছেন সৌমিক দে, যেখানে প্রতিটি দৃশ্যেই থাকবে উত্তেজনার শিরশিরে স্পর্শ— এমনটাই দাবি নির্মাতাদের।

উল্লেখযোগ্য বিষয় হল, যীশু সেনগুপ্ত প্রাক্তন স্ত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে প্রযোজক হিসেবে কাজ করলেও, চলতি বছরে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের জেরে সেই প্রযোজনা সংস্থা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপরই সৌরভ দাসের সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন নতুন পথচলা— ‘হোয়াই সো সিরিয়াস’। পুজোর আগের মিউজিক ভিডিও ছিল সেই যাত্রার প্রথম ধাপ, আর ‘ক্ষ্যাপা ভাস্কর’ হতে চলেছে তাঁদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি।

সাগ্নিক চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই ছবি বিশেষ তাৎপর্যপূর্ণ। ‘একেন বাবুর বেনারসে বিভীষিকা’ ও ‘অনুসন্ধান’ সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক— দুই মহলেই প্রশংসিত হয়েছে। সেই সাফল্যের রেশ বজায় রেখেই এবার তিনি নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায়। পাশাপাশি একটি ধারাবাহিকেও কাজ করছেন অভিনেতা।

সব মিলিয়ে নতুন প্রযোজনা সংস্থার প্রথম ছবিতেই রহস্য, রাজনীতি, অপরাধ আর শহরের অন্ধকার দিককে মেলাতে চাইছেন নির্মাতারা। পরিচালকের বিশ্বাস, এই ছবি দর্শকদের প্রিয় তালিকায় জায়গা করে নেবে। কিন্তু প্রশ্ন একটাই— ‘ক্ষ্যাপা ভাস্কর’ কি সত্যিই বাংলা কপ-থ্রিলারের পরিচিত ছক ভেঙে নতুন কোনও দাগ কাটতে পারবে, নাকি উত্তেজনার আড়ালে লুকিয়ে থাকবে চেনা গল্পেরই পুনরাবৃত্তি?


```