Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শিবপ্রসাদ প্রতি বছর এতগুলো করে বিয়ে করেন! অভিমানের সুর স্ত্রী জিনিয়ার, ব্যাপারটা কী

শিবপ্রসাদ প্রতি বছর এতগুলো করে বিয়ে করেন! অভিমানের সুর স্ত্রী জিনিয়ার, ব্যাপারটা কী

ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম

শেষ আপডেট: 13 September 2024 18:34

দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ফের বিয়ের পিঁড়িতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নিমন্ত্রণ জানিয়েছেন নিজের স্ত্রীকেও। ভাবতে পারেন? আর স্বামীর এত বিয়ে নিয়ে খানিকটা বিরক্তও শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন। 

প্রথম স্ত্রী জিনিয়াকে ডিভোর্স না দিয়েই কেন বিয়ে করলেন অভিনেতা-পরিচালক? আর কেনই বা উপস্থিত থাকলেন না জিনিয়া? স্বামীর দ্বিতীয় বিয়ে নিজের চোখে দেখতে পারবেন না বলে? 

গল্প এখানেই। পুজোয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে নতুন ছবি 'বহুরূপী'। মুখ্য চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। নব্বইয়ের দশকের এক ব্যাঙ্ক ডাকাতি ও সেই অপরাধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে রয়েছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

আর এই ছবিরই প্রথম গান 'শিমুল পলাশ' প্রকাশ্যে এল শুক্রবার। যেখানে কৌশানীকে বিয়ে করতে দেখা যাবে শিবপ্রসাদকে। যা নিয়েই কথা বললেন অভিনেতার রিয়েল লাইফ স্ত্রী জিনিয়া। 

গ্রাম বাংলার এই গানটি লিখেছেন, সুর দিয়েছেন ও একই সঙ্গে গেয়েছেন ননীচোরা দাস বাউল। তাঁর সঙ্গে গানটিতে সুর দিয়েছেন ও গেয়েছেন বনি চক্রবর্তী। গেয়েছেন শ্রেষ্ঠা দাসও। 

কৌশানীর সঙ্গে প্রথম কাজ এটি। তাঁকেই বিয়ে করে কেমন লাগল? লাজুক অভিনেতা জানান, প্রথম কাজ তাই একটু খুঁতখুঁত করছিলেন। কাজ ঠিক মনে ধরছিল না তাঁর। বলেন, 'আমাকে শুধু মারতে বাকি রেখেছেন পরিচালক নন্দিতা রায়। কিছুতেই প্রেমের দৃশ্য সাবলীল হচ্ছিল না। আর জিনিয়া সেকারণেই আসেনি সেটে। সবাই মজা করে পরিবেশ সহজ করার চেষ্টা করছিল।' 

কৌশানীকে ক্রেডিট দিয়ে অভিনেতা বলেন, গানের লাইন, নন্দিতা রায়ের ভোকাল টনিক আর কৌশানীর চেষ্টা বিষয়টাকে সহজ করে তোলে। 

ছবিতে সিঁদুর পরানো নিয়েও কথা বলেন অভিনেতা। জানান, কৌশানী সিঁদুর পরাননি তিনি। আগে থেকেই সিঁদুর পরানো ছিল। যেটা জানতেন জিনিয়া। খুনসুটির স্বরে শেষে জিনিয়ার টিপ্পনি, স্বামী বছরে ৩-৪টে বিয়ে করলে, এবার তিনিও করবেন। ছাড়বেন কেন? 


```