Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমনদের বিশ্বজয়ের পর ফের আলোচনায় ঝুলন গোস্বামীর বায়োপিক, কবে আসবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস'?

ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর ফের আলোচনায় অনুষ্কা শর্মার ‘চাকদা এক্সপ্রেস’। ঝুলন গোস্বামীর জীবনের অনুপ্রেরণামূলক কাহিনি নিয়েই ছবিটি নির্মিত।

হরমনদের বিশ্বজয়ের পর ফের আলোচনায় ঝুলন গোস্বামীর বায়োপিক, কবে আসবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস'?

‘চাকদা এক্সপ্রেস’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 November 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ক্রিকেট বিশ্বকাপে নতুন অধ্যায় লিখেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। নেভি মুম্বইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ৫২ রানের দুর্দান্ত জয়ে ভারত পেল দেশের প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি। ২০০৫ ও ২০১৭ সালের ব্যর্থতার ক্ষত মুছে দিয়ে মেয়েরা এনে দিল দেশের ক্রিকেট ইতিহাসের এক সোনালি মুহূর্ত।

এই সাফল্যের আবহে ফের আলোচনায় এসেছে ভারতীয় মহিলা ক্রিকেটের পথপ্রদর্শক ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Express)। ছবিটি এখন আরও বেশি প্রাসঙ্গিক। কারণ, ঝুলনের জীবনের লড়াই ও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানই আজকের প্রজন্মের কাছে এক প্রেরণা।

অভিনেতা-লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে ‘চাকদা এক্সপ্রেস’-এর প্রথম খসড়া তৈরি হয় ২০২০ সালে। একই বছর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও, কোভিডের কারণে সব পরিকল্পনা থেমে যায়। এরপর অনুষ্কা শর্মার গর্ভাবস্থা ঘোষণা এবং প্রযোজকের সরে দাঁড়ানোয় আরও দেরি হয় ছবির কাজে।

তবু থেমে থাকেননি অনুষ্কা (Anushka Sharma)। Netflix India ও Clean Slate Filmz-এর যৌথ প্রযোজনায় ফের গতি আসে প্রকল্পে। ‘বুলবুল’-এর পর এটিই ছিল তাদের দ্বিতীয় যৌথ উদ্যোগ। অনুষ্কা ঝুলনের সঙ্গে সরাসরি প্রশিক্ষণ নেন, মাঠে বোলিং কৌশল রপ্ত করেন, এমনকি শুটিং চলাকালীন বেশ কিছু ছবি ভাইরালও হয়।

২০২২ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে শুটিং শেষ হয়, এবং নেটফ্লিক্স ঘোষণা করে, ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। কিন্তু ঠিক সেই সময়েই পোস্ট-প্রোডাকশন পর্বে ঘটে বড়সড় মতবিরোধ। নেটফ্লিক্স ইন্ডিয়া ও ক্লিন স্লেট ফিল্মজ-এর চার বছরের সম্পর্কের ইতি ঘটে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি।

পশ্চিমবঙ্গের চাকদহের ছোট্ট শহর থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন ঝুলন গোস্বামী। প্রশিক্ষণের অভাবে কলকাতায় গিয়ে ক্রিকেট শেখা, সেই কিশোরীর জেদই তাঁকে বানায় বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। মহিলা ওয়ান ডে ইন্টারন্যাশনালে সর্বাধিক ২৫৫টি উইকেটের রেকর্ড তাঁর দখলে।

২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ঝুলন। অর্জুন পুরস্কার (২০১০) ও পদ্মশ্রী, দুটোই পেয়েছেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গল মহিলা দলের পরামর্শদাতা ও মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের বোলিং কোচ।

‘চাকদা এক্সপ্রেস’ মুক্তি পেলে এটি হবে অনুষ্কা শর্মার সাত বছর পর বড় পর্দায় ফেরা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল আনন্দ এল রায়ের ‘জিরো’ ছবিতে ২০১৮ সালে। তাই অনুষ্কার অনুরাগীদের কাছে যেমন এটি প্রত্যাবর্তনের মুহূর্ত, তেমনই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে ছবিটি এক কিংবদন্তির অদম্য যাত্রার অনুপ্রেরণার গল্প।


```