Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্ত্রীর ইংরেজি কী? জিতু বললেন, ‘টেনশন’

দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগেই স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। এরপর দু’জনের সম্পর্ক নিয়ে বহু জলঘোলা হলেও কেউই আর মুখ খোলেননি। তবে সম্প্রতি একটি রিল (funny reel) বানিয়েছেন জিতু। যেখানে তাঁকে

স্ত্রীর ইংরেজি কী? জিতু বললেন, ‘টেনশন’

শেষ আপডেট: 23 August 2023 08:21

দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগেই স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। এরপর দু’জনের সম্পর্ক নিয়ে বহু জলঘোলা হলেও কেউই আর মুখ খোলেননি। তবে সম্প্রতি একটি রিল (funny reel) বানিয়েছেন জিতু। যেখানে তাঁকে বলতে শোনা গেল, ‘স্ত্রীর ইংরেজি টেনশন।’ জিতুর মুখে এমন সংলাপ শুনে অবাক নেটদুনিয়া। যেখানে বিচ্ছেদ ঘোষণার পর নিজের স্ত্রীকে ‘বাচ্চা বৌ’ বলেছিলেন, সেখানে হঠাৎ স্ত্রীকে টেনশন কেন বললেন অভিনেতা, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

তাহলে কি নবনীতার সঙ্গে জিতুর সম্পর্কের আরও অবনতি হয়েছে? (Jeetu Kamal)

সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই রিলে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন জিতু আর এক মহিলা কণ্ঠস্বরে একজন তাঁকে প্রশ্ন করছেন, ‘স্ত্রী কথাটির ইংরেজি কী?’ প্রশ্ন শুনে ঘুমের ঘোরেই জিতু উত্তর দেন, ‘টেনশন’। এরপর সঙ্গে সঙ্গে তাঁর ঘুম ভেঙে যেতেই উত্তর শুধরে নিয়ে বলেন, ‘টেনশন নেওয়ার কি আছে, আমি বলছি তো। ওয়াইফ-এর ইংরেজি হল পত্নী।’ তবে এই সংলাপগুলির একটিও জিতুর নিজের বলা নয়। গোটাটাই রেকর্ডেড।

যদিও বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করে নবনীতা বলেছিলেন, ‘আপাতত আমরা আলাদাই থাকছি। সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটব।’ তবে এবিষয়ে জিতু কোনও মন্তব্য করতে চাননি। একাধিকবার সাংবাদিকরা অভিনেতাকে এই নিয়ে প্রশ্ন করলেন তিনি নীরব থেকেছেন। সরাসরি বলেছেন, ‘নবনীতাকে নিয়ে কোনও খারাপ কথা বলব না। কোনও অভিযোগও করব না।’ তবে এরমধ্যেই জিতুর এমন রিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে।

শাবানা আজমির প্রোফাইল হ্যাক!


```