Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'চেঙ্গিজ' অবতারে পর্দায় ফিরছেন জিৎ, জন্মদিনে পাল্টা উপহার ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: 'ফিরলেন, তিনি ফিরলেন।' বুধবার সকালে সুপারস্টার জিতের (Jeet) নতুন সিনেমা (bengali movie) 'চেঙ্গিজ' (Chengiz)-এর টিজার মুক্তি পাওয়ার পর এমনটাই বলছেন ভক্তরা। এই ছবি কবে মুক্তি পাবে তা জানা না গেলেও আজ থেকেই যে অপেক্ষার শুর

'চেঙ্গিজ' অবতারে পর্দায় ফিরছেন জিৎ, জন্মদিনে পাল্টা উপহার ভক্তদের

শেষ আপডেট: 30 November 2022 10:29

দ্য ওয়াল ব্যুরো: 'ফিরলেন, তিনি ফিরলেন।'

বুধবার সকালে সুপারস্টার জিতের (Jeet) নতুন সিনেমা (bengali movie) 'চেঙ্গিজ' (Chengiz)-এর টিজার মুক্তি পাওয়ার পর এমনটাই বলছেন ভক্তরা। এই ছবি কবে মুক্তি পাবে তা জানা না গেলেও আজ থেকেই যে অপেক্ষার শুরু হল, সেকথা বলাই যায়।

বুধবার, ৩০ নভেম্বর অভিনেতার জন্মদিন। এদিন ৪৪-এ পা দিলেন টলিউডের 'রাবণ'। সেই নিয়ে মধ্যরাত থেকেই ফ্যানদের উন্মাদনা তুঙ্গে। কাল রাত ১২টার পর এদিন সকালেও নিউ আলিপুরে জিতের বাড়ির সামনে হাজির হয়েছিলেন অগণিত অনুরাগী। হতাশ করেননি নায়ক-ও। ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নেড়েছেন। সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন। এরপর বাড়ির নীচে এসে একটার পর একটা কেক কেটেছেন, যেগুলো নিয়ে এসেছিলেন ভক্তরাই।

সকলের উপহার যেমন সাদরে গ্রহণ করেছেন, তেমন সবাইকে পাল্টা উপহারও ফিরিয়ে দিয়েছেন জিৎ। নায়কের জন্মদিন উপলক্ষে বুধবারই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি 'চেঙ্গিজ'-এর টিজার। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরা বলছেন, আবারও সেই মারকাটারি পুরনো অ্যাকশন অবতারে ফিরছেন 'বস'।

দেখুন টিজার:

https://youtu.be/TOFuMAU5w6w

যখন গোটা টলিউড ইন্ডাস্ট্রি ধীরে ধীরে প্যারালাল সিনেমা বা তথাকথিত আর্ট ফিল্মের দিকে ঝুঁকছে, ঠিক সেইসময় দাঁড়িয়ে একের পর এক হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছেন জিৎ। 'প্যান্থার', 'বাজি'র মতো ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তারপরেও নিজের ধারা বদল করেননি। ইন্ডাস্ট্রির প্যারালাল সিনেমার স্রোতে গা না ভাসিয়ে উল্টো পথে হেঁটেছেন। হিট-ফ্লপের তোয়াক্কা না করেই চলতি বছর ইদে এনেছিলেন 'রাবণ'।

কথায় আছে, ভগবান সবসময় সাহসীদের সঙ্গেই থাকেন। সেবারও তার অন্যথা হয়নি। বেশ ঝুঁকি নিয়ে বানানো সেই ছবি হিট তকমা পেয়েছিল বক্স অফিসে। একের পর এক হাউসফুল শো দেখে ভাবনা কিছুটা বদলায় সিনেমা বিশেষজ্ঞদের। আর এরমধ্যেই জিৎ ঘোষণা করেছিলেন তাঁর আগামী ছবি 'চেঙ্গিজ'-এর।

প্রায় আটমাসের অপেক্ষার পর অবশেষে আজ মুক্তি পেল সেই ছবির টিজার। জানা গেছে, সিনেমার গল্পে ফুটে উঠবে নয়ের দশকের কলকাতা। আর তার টিজারেই একেবারে মারমুখী অবতারে ধরা দিলেন জিৎ। যা দেখে বোঝাই যাচ্ছে, গোটা সিনেমাতেই ধুন্ধুমার অ্যাকশন দেখা যাবে। ছবির গল্প লিখেছেন বলিউডের প্রখ্যাত পরিচালক নীরজ পাণ্ডে এবং এই ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়।

জিৎ ছাড়াও 'চেঙ্গিজ'-এ অভিনয় করেছেন শতাফ ফিগার, রোহিত রায়ের মতো অভিনেতারা। এছাড়াও, এই ছবিতেই প্রথমবার জিতের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। নতুন নতুন নায়িকার সঙ্গে জিতের জুটি বাঁধার ইতিহাস টলিউডে অজানা নয়। এই ছবিতেও তার ব্যতিক্রম হল না।

স্বস্তিকা কি গর্ভবতী, ফেসবুক-লুকে থমকে যাবে চোখ


```