Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

'জওয়ান'এ মজে ছোটরাও, খুদে ফ্যানদের দেখে 'বাদশা' বললেন 'আমি এত ভাল করতে পারতাম না'

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে সারা দেশ ভুগছে 'জওয়ান' (Jawan) জ্বরে। বক্স অফিসে 'জওয়ান' যে খুব তাড়াতাড়ি ছুঁতে চলেছে প্রায় ১০০০ কোটির গণ্ডি সে নিয়ে কোনও সন্দেহ নেই। 'জওয়ান' যে আক্ষরিক অর্থেই শাহরুখ খানের (Shahrukh khan) ছবি এ নিয়ে কোনও সংশয় ন

'জওয়ান'এ মজে ছোটরাও, খুদে ফ্যানদের দেখে 'বাদশা' বললেন 'আমি এত ভাল করতে পারতাম না'

শেষ আপডেট: 15 September 2023 12:24

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে সারা দেশ ভুগছে 'জওয়ান' (Jawan) জ্বরে। বক্স অফিসে 'জওয়ান' যে খুব তাড়াতাড়ি ছুঁতে চলেছে প্রায় ১০০০ কোটির গণ্ডি সে নিয়ে কোনও সন্দেহ নেই। 'জওয়ান' যে আক্ষরিক অর্থেই শাহরুখ খানের (Shahrukh khan) ছবি এ নিয়ে কোনও সংশয় নেই। দীর্ঘদিন পর বলিউডেও যেন পরের পর দুটি ব্লকবাস্টার দিয়ে নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন শাহরুখ খান। 'বাদশা'র এই কামব্যাকে খুশি তার অনুরাগীরা। তবে শাহরুখ খান বলিউডে এমনই এক বর্ণময় চরিত্র যে তাঁকে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অনুরাগীরাই পছন্দ করেন এমন নয়, বরং কিং খানের ছবি পর্দায় দেখতে পছন্দ করে খুদেরাও (kids)। দীর্ঘ কেরিয়ারে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি এমন ছবিতে অভিনয় করেছেন যা একসঙ্গে গোটা পরিবার মিলে বসে দেখা যাবে।

https://twitter.com/iamsrk/status/1702361059192086644

সেই কারণেই যে টিনএজার অনুরাগী 'কুছ কুছ হোতা হ্যায়' দেখে হয়তো মজেছিল শাহরুখ খানের প্রেমে, কয়েক দশক পর তাঁর খুদে সন্তানও একই ভাবে উপভোগ করে 'জওয়ান'-রূপী শাহরুখকে। সম্প্রতি এক্স হ্যান্ডলে তেমনই দৃশ্য দেখা গেল। 'জওয়ান' ছবি মুক্তির পর বাবা মা-দের মধ্যে নতুন ট্রেন্ড খুদেকে 'জওয়ান'-এর ব্যান্ডেজ জড়িয়ে অথবা মুখোশ পরিয়ে ছবি তোলা।

আর 'জওয়ান' (Jawan) অবতারে নিজের খুদে অনুরাগীদের সেই সাজ দেখে বেজায় খুশি কিং খানও।
https://twitter.com/iamzeeeeeeeee/status/1701226384738189416

কোনও ছবিতে দেখা যাচ্ছে কালো পোশাকে মুখোশ পরে সেজে একেবারে শাহরুখ খানের মতোই ভঙ্গিতে পোজ দিয়েছে কোনও খুদে। আবার কোথাও সারা মুখ ব্যান্ডেজে জড়িয়ে 'জওয়ান' সেজেছে ছোট্ট অনুরাগী। আবার অন্য এক পোস্টে দেখা যাচ্ছে 'জওয়ান'-এর 'চলেয়া' গানে কোমর দোলাচ্ছে একরত্তি। প্রতিটি পোস্টই এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন শাহরুখ। অনুরাগীদের এই ভালবাসায় আপ্লুত কিং খান কাউকে বলেছেন নাচের স্টেপ শিখতে চান আবার কারুর ভঙ্গিমা দেখে মজা করে বলেছেন 'আমার চেয়ে অনেক ভাল করেছ, আমি এত ভাল পারতাম না'।

https://twitter.com/iamsrk/status/1702360562083176594

শুধু খুদেরাই নয়, বিভিন্ন শহরে বয়স্ক মহিলারাও যে 'জওয়ান' দেখতে গেছেন হল ভরিয়ে সেই দৃশ্যও শেয়ার করেছেন কিং খান। সব বয়সের মানুষের ভালবাসার স্বাদ যেন চেটেপুটে গ্রহণ করছেন শাহরুখ। 'জওয়ান'-এর পর আপাতত ক্লাউড নাইনে ভাসছেন কিং খান। দীর্ঘদিন ধরে এই সাফল্যই অধরা ছিল কিং খানের কাছে।

‘জওয়ান’ কংগ্রেসের দুর্নীতিকে তুলে ধরেছে! বিজেপির ধন্যবাদ শাহরুখকে


```