Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তালিবান মন্ত্রীকে ভারতে রাজকীয় অভ্যর্থনা! ‘লজ্জায় মাথা হেঁট হচ্ছে’, বিস্ফোরক জাভেদ আখতার

তালিবান সরকারকে বিদেশমন্ত্রীর এ হেন অভ্যর্থনা দেখেই সামাজিক মাধ্যমে তিনি উগরে দিয়েছেন ক্ষোভ। তিনি লেখেন, "লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমার। বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর সংগঠনের প্রতিনিধি যে এমনভাবে অভ্যর্থনা পেয়েছেন, তা মেনে নেয়ার মতো নয়।" 

তালিবান মন্ত্রীকে ভারতে রাজকীয় অভ্যর্থনা! ‘লজ্জায় মাথা হেঁট হচ্ছে’, বিস্ফোরক জাভেদ আখতার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 October 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের ঠিক পরেই আফগান দূতাবাসে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিরের সাংবাদিক সম্মেলন-- তারপর উত্তরপ্রদেশের সাহারানপুরে হাত জোড় করে উষ্ণ অভ্যর্থনা!  আর এতেই অসন্তোষ প্রকাশ করেছেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার।

তালিবান সরকারকে বিদেশমন্ত্রীর এ হেন অভ্যর্থনা দেখেই সামাজিক মাধ্যমে তিনি উগরে দিয়েছেন ক্ষোভ। তিনি লেখেন, "লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমার। বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর সংগঠনের প্রতিনিধি যে এমনভাবে অভ্যর্থনা পেয়েছেন, তা মেনে নেয়ার মতো নয়। লজ্জা লাগছে। যারা সন্ত্রাসের বিরোধিতা করেন, তাঁরাই এই সংগঠঙ্কে আমন্ত্রণ জানাল!"

সাহারানপুরে যে রীতি আয়োজন করে আমির খানকে তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন জাভেদ। তিনি যোগ করেন, "দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত—একজন যে মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছেন, তাকে কিভাবে স্বাগত জানানো যায়?"

প্রসঙ্গত, মুত্তাকি ছয় দিনের সফরে গত বৃহস্পতিবার ভারতে এসেছিলেন। শুক্রবার দিল্লিতে প্রথম সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল, যেখানে মহিলা সাংবাদিকদের দেখা যায়নি—'লিঙ্গ বৈষম্য' নিয়ে প্রশ্ন উঠেছিল, হয়েছিল বিতর্ক। পরে রবিবার আরও এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে যদিও মহিলা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


```