Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ফের বাজিমাত জগদ্ধাত্রীর, পিছিয়ে গেল অনুরাগের ছোঁয়া, দর্শকের মনে ধরেছে কমলা পৃথ্বীরাজ জুটি

দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় (TRP chart) প্রতি সপ্তাহেই অবস্থান বদলাচ্ছে জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিকগুলি। দীর্ঘ বেশ কিছু সপ্তাহ টি আর পি তালিকায় প্রথমে থাকার পরে পরপর দু'সপ্তাহ নিজের জায়গা থেকে সরে গেল অনুরাগের ছোঁয়া। ফের সেই স্থ

ফের বাজিমাত জগদ্ধাত্রীর, পিছিয়ে গেল অনুরাগের ছোঁয়া, দর্শকের মনে ধরেছে কমলা পৃথ্বীরাজ জুটি

শেষ আপডেট: 27 April 2023 12:26

দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় (TRP chart) প্রতি সপ্তাহেই অবস্থান বদলাচ্ছে জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিকগুলি। দীর্ঘ বেশ কিছু সপ্তাহ টি আর পি তালিকায় প্রথমে থাকার পরে পরপর দু'সপ্তাহ নিজের জায়গা থেকে সরে গেল অনুরাগের ছোঁয়া। ফের সেই স্থান দখল করল জগদ্ধাত্রী (Jagaddhatri wins in this week bengali serial TRP chart)। নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ভাল ফল করলেও প্রথম সপ্তাহে মোটেই ভাল নম্বর তুলতে পারেনি রামপ্রসাদ।

চলতি সপ্তাহে এবং আগের সপ্তাহে অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অনুরাগের ছোঁয়াতে দীপা এবং সূর্যের মধ্যে মিল হলেও তা বিশেষ প্রভাব ফেলেনি টিআরপিতে। বরং জগদ্ধাত্রীর ননদের বিয়েতে তৈরি হওয়া একের পর এক সমস্যার কীভাবে সমাধান করছে নায়িকা সেই পর্বই মন কেড়েছে দর্শকদের।

অন্যদিকে সাড়ে আটটার স্লটে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে পঞ্চমী এবং রাঙা বউ এর মধ্যে। কোন সপ্তাহে কে বাজিমাত করবে তা আগেভাগে বলা যাচ্ছে না কোনও ভাবেই। চলতি সপ্তাহে যেমন ফের পঞ্চমীকে পিছনে ফেলে এগিয়ে এসেছে রাঙা বউ। অন্যদিকে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম ক্রমেই পিছোচ্ছে নিম ফুলের মধুর সঙ্গে প্রতিযোগিতায়। বিদেশে শ্যুটিংও বিশেষ নম্বর এনে দিতে পারল না বাংলা মিডিয়ামের ঝুলিতে।

স্টার জলসায় মাত্র তিন মাস পথ চলার পরেই বন্ধ হল বালিঝড়। অবশেষে সেই জায়গায় ঠাঁই পেয়েছে সব্যসাচী চৌধুরীর রামপ্রসাদ। তবে, প্রথম সপ্তাহের তুলনায় রামপ্রসাদের ফলাফলও আশাপ্রদ নয়। যদিও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের দুষ্টু-মিষ্টি রসায়ন মন কেড়েছে অনেকেরই। ফলে, এক লাফে প্রথম দশের ঘরে জায়গা করে নিয়েছে নতুন শুরু হওয়া এই ধারাবাহিক।

সব মিলিয়ে এই মুহূর্তে চলা ধারাবাহিকগুলির মধ্যে কোনোটিকেই বলা যাচ্ছে না যে লম্বা রেসের ঘোড়া। হাড্ডাহাড্ডি টিআরপি তালিকায় কে যে কখন কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে তা বলা সত্যিই কঠিন।

লোকনাথের মা থেকে রানী ভবানী, কিছুদিন বিরতির পর ফের পর্দায় সৌমিলি


```