Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নেপোটিজম তকমা নিয়ে বিস্ফোরক শ্রীদেবী-কন্যা জাহ্নবী, কী বললেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: ‘স্বজনপোষণ’ নিয়ে এবার মুখ খুললেন শ্রীদেবী কন্যা তথা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। সমালোচনা এবং নিন্দার মধ্যেও যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে, তাও সেই সাক্ষাৎকারে পরিষ্কার করে দেন অভিনেত্রী। তিনি বলেছেন, "অনেক প

নেপোটিজম তকমা নিয়ে বিস্ফোরক শ্রীদেবী-কন্যা জাহ্নবী, কী বললেন অভিনেত্রী

শেষ আপডেট: 9 February 2023 10:27

দ্য ওয়াল ব্যুরো: ‘স্বজনপোষণ’ নিয়ে এবার মুখ খুললেন শ্রীদেবী কন্যা তথা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। সমালোচনা এবং নিন্দার মধ্যেও যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে, তাও সেই সাক্ষাৎকারে পরিষ্কার করে দেন অভিনেত্রী। তিনি বলেছেন, "অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের জায়গা তৈরি করার পরেও অপরিচিত লোকজন এসে হঠাৎই সমাজমাধ্যমে বলে, ‘অভিনয় পারো না তো কেন করো? স্বজনপোষণের (Nepotism) জন্যই সুযোগ পাও।’ এসব কথা শোনার পর একমুহূর্তের জন্য হলেও নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়।"

এরপর নিন্দক এবং সমালোচকদের পার্থক্যটাও পরিষ্কার করে দেন জাহ্নবী। অভিনেত্রী বরাবরই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, "কেউ যদি আমার কোনও একটি ছবি দেখে বলে যে এখানে অভিনয় ভাল হয়েছে, তবে ভবিষ্যতে আরও ভাল করতে হবে। কিংবা যদি বলে এই জায়গায় অভিনয় আরও পোক্ত করা উচিত ছিল, তাহলে সেই মতামতকে আমি অবশ্যই গুরুত্ব দেব। কিন্তু কেউ যদি সবসময় এটাই ভাবে যে স্বজনপোষণের জেরে আমি টিকে আছি এবং সেটাই বলতে থাকে, তাহলে সেসব কথা ক্ষণিকের জন্য কষ্ট দিলেও আমি পরে ভুলে যাওয়ার চেষ্টা করব।"

উল্লেখ্য, কেরিয়ারের প্রথম থেকেই বিভিন্ন ঘরানার ছবিতে কাজ করেছেন জাহ্নবী। 'ধড়ক' যেমন করেছেন, তেমনই 'গুঞ্জন সাক্সেনা'র মতো ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এরপর অভিনেত্রীর হাতে এখন বেশ কয়েকটা ছবির কাজ রয়েছে। আগামী এপ্রিলেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন ছবি ‘বাওয়াল’। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। গত বছরটিও বেশ ভালই কেটেছে শ্রীদেবী কন্যার। ‘মিলি’ এব ‘গুডলাক জেরি’-দু'টো ছবিতেই জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু তারপরেও কমেনি নিন্দকদের ফিসফাস। এবার সেই নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী।

বলিউডে নয়া মাইলফলক! যশকে পিছনে ফেলে দু’নম্বরে ‘পাঠান’, রইল বাকি প্রভাস


```