প্রি-ওয়েডিং ফটোশুটে সব্যসাচীর লেহেঙ্গায় ঈশা আম্বানি
দ্য ওয়াল ব্যুরো: যেন তারকাদের বিয়ের হিড়িক।নজরে এবার ঈশা আম্বানির বিয়ে। ১২ ডিসেম্বর ঈশার গ্র্যান্ডওয়েডিং। তার আগেই বাড়ির গ্রহ শান্তির পুজোয় প্রায় কনের সাজেই দেখা গেল ঈশাকে। নেপথ্যে সেই সব্যসাচী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট
শেষ আপডেট: 28 November 2018 08:06
দ্য ওয়াল ব্যুরো: যেন তারকাদের বিয়ের হিড়িক।নজরে এবার ঈশা আম্বানির বিয়ে। ১২ ডিসেম্বর ঈশার গ্র্যান্ডওয়েডিং। তার আগেই বাড়ির গ্রহ শান্তির পুজোয় প্রায় কনের সাজেই দেখা গেল ঈশাকে। নেপথ্যে সেই সব্যসাচী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন তিনি। লাখ খানের লাইক পড়ে ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল।
https://www.instagram.com/p/Bqr_rk6B4vE/
ঈশার প্রি ওয়েডিং ফটোশ্যুটে সবচেয়ে রঙিন ছবি এটি। ম্যাট মেরুণ লেহেঙ্গায় সূক্ষ্ণ জড়ির কাজ অনবদ্য। সঙ্গে আনকাট হীরা, সবুজ পাথরের কুন্দনের গয়না। লেহেঙ্গা-গয়না মিলেমিশে বিয়ের আগেই রঙিন ট্রেলর দিলেন ঈশা।
১২ ডিসেম্বর শিল্পপতি আনন্দ পিরামলের সঙ্গে ঈশার রাজকীয় বিয়ে।ইতালীর লেক কোমোতেই সেপ্টেম্বরে হয়েছে আংটি বদল। দীপবীরের সঙ্গে আরও একটি বিষয়ে মিল হতে চলেছে এই বিয়ের। আর তা হল ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। প্রি ওয়েডিং থেকেই ধনকুবের মুকেশ আম্বানির একমাত্র কন্যা ঈশার পোশাকের ডিজাইন করছেন তিনি। এবার ঈশার বিয়ের পোশাকও কি ব্র্যান্ড সব্যসাচীর। ক্রমশই বাড়ছে কৌতূহল।