
শেষ আপডেট: 17 June 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সেরা ১০ ধনকুবেরদের তালিকায় ভারতের মুকেশ আম্বানির নাম রয়েছে বহু বছর ধরেই। ফলে, আম্বানি পরিবারের কোনও সদস্যের বিয়েতে উপহারের বহর শুনে চোখ কপালে তোলেন সাধারণ মানুষ। আম্বানি পরিবারে প্রতিটি অনুষ্ঠানই যেন আক্ষরিক অর্থেই 'গ্র্যান্ড'। তারকাদের সমাবেশ থেকে খাওয়াদাওয়া, সংবাদ মাধ্যমের চোখ থাকে সর্বত্রই।
৫ বছর আগে ২০১৮ সালে বিয়ে হয়েছিল মুকেশ-নীতার মেয়ে ইশার সঙ্গে আনন্দ পিরামলের। আর এই বিয়েতে উপহারের তালিকা দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। একেকটি উপহারের যা দাম তাতে হয়তো অনেকের নিশ্চিন্তে কেটে যাবে কয়েক প্রজন্ম। তবে ইশা আনন্দকে সবচেয়ে দামি উপহার দিয়েছিলেন আনন্দ পিরামলের মা-বাবা স্বাতী পিরামল এবং অজয় পিরামল।
)
প্রায় ৫০,০০০ স্কোয়ার ফিটের একটি বিশাল বাংলো উপহার দিয়েছিলেন পিরামল দম্পতি তাঁদের ছেলে-বউকে। ভারতীয় মুদ্রায় এই বাংলোর দাম ৮০০ কোটি টাকারও বেশি। পাঁচতলা এই বাংলোর মধ্যে সুইমিং পুল, বিশাল বাগান ছাড়াও রয়েছে অসংখ্য ঘর। বলা বাহুল্য সেই ঘরগুলির অন্দরসজ্জাও চোখ ধাঁধানো। আরব সাগরের একেবারে কাছেই রয়েছে এই বাংলো। সমুদ্রের অপূর্ব নিসর্গ চোখে পড়বে ঘর থেকেই।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে অর্থাৎ ২০২২ এর নভেম্বর মাসে যমজ সন্তানের জন্ম দেন ইশা। সম্প্রতি মুকেশ এবং নীতা তাঁদের নাতনি আদ্যকে উপহার দিয়েছেন ১০৮টি সোনার ঘন্টা। প্রতিটি ঘন্টায় বেদের মন্ত্র লেখা আছে। বলা বাহুল্য এই উপহারের দামও কয়েক কোটি হবেই।
সুচিত্রা ছায়ায় না হেঁটে আভিজাত্যের দৃঢ়তায় ‘বিজয়া’ ঋতুপর্ণা,'দত্তা' সাহিত্যকে পর্দায় ফেরালো