Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এপি ঢিল্লোঁর সেই চুমুই কি কাল হল? বীর পাহাড়িয়ার সঙ্গে তারার সম্পর্ক ভাঙনের পথে

এপি ঢিল্লোঁর অনুষ্ঠানে মঞ্চে চুমুর পর থেকেই জল্পনা। বীর পাহাড়িয়ার জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া। সম্পর্ক কি সত্যিই ভাঙনের পথে?

এপি ঢিল্লোঁর সেই চুমুই কি কাল হল? বীর পাহাড়িয়ার সঙ্গে তারার সম্পর্ক ভাঙনের পথে

তারা সুতারিয়া, বীর পাহাড়িয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 February 2026 18:11

দ্য ওয়াল ব্যুরো: এপি ঢিল্লোঁর একটি অনুষ্ঠান থেকেই শুরু হয়েছিল জল্পনা। মঞ্চে প্রকাশ্যে পঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁ তারাকে সুতারিয়ার (Tara Sutaria) গালে চুম্বন করেন। দর্শকাসনে দাঁড়িয়ে সেই মুহূর্তের সাক্ষী ছিলেন তারার প্রেমিক বীর পাহাড়িয়া (Veer Pahariya)। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নিন্দকেরা দাবি করেন, এই ঘটনার পরই নাকি তারকা যুগলের সম্পর্কে ফাটল ধরেছে। যদিও সেই দিন অনুষ্ঠান শেষে হাতে হাত রেখেই বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তারা ও বীরকে। তখন অনেকেই ভেবেছিলেন, সব জল্পনাই ভিত্তিহীন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে ছবিটা।

এপি ঢিল্লোঁর অনুষ্ঠানের পর কটাক্ষের মুখে পড়েন তারা। সমালোচকদের একাংশ অভিযোগ তোলে, প্রকাশ্যে এপিকে চুমু খেতে দিয়ে প্রেমিকের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন অভিনেত্রী। সেই সময় দীর্ঘ একটি বিবৃতিতে তারা স্পষ্ট করেছিলেন, এই ঘটনা বা মন্তব্য তাঁর ও বীরের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। তবে কয়েক দিনের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতে বীর পাহাড়িয়াকে একাই দেখা যায়। সেখানে অনুপস্থিত ছিলেন তারা। এরপর বীরের জন্মদিনেও বান্ধবীর অনুপস্থিতি নতুন করে জল্পনা উসকে দেয়। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, দু’জনের সম্পর্কে হয়তো আর আগের মতো সমীকরণ নেই।

সম্প্রতি এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, নিজের ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তারা সুতারিয়া। অভিনেত্রী বলেন, “নিজের জীবনে শান্তি কী ভাবে রক্ষা করতে হয়, সেটা আমি শিখে গিয়েছি। কর্মজীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি অনেক কিছু ছেড়ে বেরিয়ে এসেছি। কাজ পাওয়ার চেয়ে আমার কাছে মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। বহু কাজ ছেড়েছি, কারণ সেগুলো আমার মনের মতো হয়নি। নিজেকে হারিয়ে ফেলার থেকে কাজ ছেড়ে দেওয়াই আমি বেশি পছন্দ করি।”
 


```