Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিয়ের পাঁচ মাসও পেরোয়নি, মা হচ্ছেন শোভিতা? নেটপাড়া বলছে, সব নাগা'র কামাল!

তাঁদের প্রেম, বিয়ে, আর সম্পর্ক সবটাই যেন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা—দু’জনেই নিজ নিজ কেরিয়ারে ফোন দিতে বেশি পছন্দ করেন।

বিয়ের পাঁচ মাসও পেরোয়নি, মা হচ্ছেন শোভিতা? নেটপাড়া বলছে, সব নাগা'র কামাল!

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 May 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের প্রেম, বিয়ে, আর সম্পর্ক সবটাই যেন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা—দু’জনেই নিজ নিজ কেরিয়ারে কান দিতে বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবনকেও সোশ্যাল মিডিয়ায় বেশি আনতে চান না কখনওই। অথচ, শোভিতার সাম্প্রতিক একটি অনুষ্ঠানে পরা ঢিলেঢালা শাড়ি হঠাৎই খবরের শিরোনামে এনে ফেলল এই দম্পতিকে।

২০২৫-এর ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে শোভিতার লুক দেখে গুজব ছড়ায়, তিনি গর্ভবতী। এমনকি তাঁর পোশাককেই ঘিরে তৈরি হয় জল্পনা—‘তিনি কি তবে খবরটা লুকোচ্ছেন?’ কিছু নেটিজেন যদিও বলছেন—“শুধু ঢিলেঢালা পোশাক পরলেই কেউ অন্তঃসত্ত্বা হয়ে যায় না। এমন গল্প বানানো হাস্যকর।”

এই প্রথম নয়। নাগা ও শোভিতা বিয়ের পর থেকেই নানা বিতর্কের কেন্দ্রে। তাঁদের সম্পর্কের সূচনা নিয়েই একসময় উঠেছিল প্রশ্ন। অনেকেই অভিযোগ করেছিলেন, সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে প্রেমে জড়ান নাগা। যার ফলশ্রুতিতেই ২০২১-এ ভেঙে যায় সামান্থা-নাগার দাম্পত্য। সেই বেদনার ছায়া আজও রয়ে গেছে সামান্থার কিছু সাক্ষাৎকারে, যেখানে উঠে এসেছে অবসাদের প্রসঙ্গ।

শোভিতা ধুলিপালা ২০১৩-র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার আপ হয়ে মিস আর্থে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু গায়ের রংয়ের কারণে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী। একবার তো তাঁকে সরিয়ে একটি বিজ্ঞাপনে তাঁর জায়গায় কুকুরকে নেওয়া হয়েছিল! ‘সাইকো রমন’ দিয়ে অভিনয়ে পা রাখার পরও লড়াই থামেনি। তবে ‘মেড ইন হেভেন’ তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। এরপর একে একে ‘শেফ’, ‘কালাকান্দি’, ‘কুরুপ’, ‘মেজর’, ‘পন্নিয়ান সেলভান’, ‘মাঙ্কি ম্যান’, ‘লাভ সিতারা’-র মতো ছবিতে নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন তিনি।

বিয়ের পর নাগা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘‘আমার দাম্পত্য জীবন দুর্দান্ত। পেশা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আমরা সুন্দরভাবে বজায় রাখছি। সিনেমা আর ঘুরে বেড়ানোর প্রতি আমাদের ভালোবাসা আমাদের আরও কাছাকাছি এনেছে।’’

কিন্তু বাইরের জগৎ কি তাঁদের নিঃশব্দ সুখ মেনে নিতে প্রস্তুত? আজও তাঁদের ঘিরে একরাশ কৌতূহল, সন্দেহ আর ফিসফাস।


```