
শেষ আপডেট: 2 February 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: ইরটিক মডেল পুনম পাণ্ডে মানেই বিতর্ক। কখনও তিনি খালি স্টেডিয়ামে নগ্ন হয়েছেন। কখনও বা তাঁর নগ্ন ছবি ও ভিডিও নিয়ে অ্যাপ বানিয়েছেন। তা আবার গুগল রিজেক্ট করেছে।
এহেন পুনম পাণ্ডে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে এদিন সকালে তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে পোস্ট করেছিল পুনমের টিম। পুনমের বয়স মাত্র ৩২ বছর। তাঁর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে প়়ড়ে। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যায়। সেই সঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের প্রকোপ নিয়েও আলোচনা শুরু হয়ে যায়।
কিন্তু বলিউড জানে পুনম অতীতে বারবার নানান চমক দিয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিয়ে তাই সংশয় তৈরি হয়। পুনমের মিডিয়া টিমকে চেপে ধরেন সাংবাদিকরা। তাতে জানা যায়, পুনমের যে মৃত্যু হয়েছে তা তাঁরা নিজেদের চোখে দেখেননি। তাঁদের দাবি, এদিন সকালে পুনমের বোন তাঁদের ফোন করে মৃত্যু সংবাদ দিয়েছেন। পরিবারের থেকেও আরও তথ্যের অপেক্ষায় তাঁরা রয়েছেন।
শুধু সংবাদমাধ্যমকে জানানো নয়, ইনস্টায় আরও একটি পোস্ট করে পুনমের টিম তা জানিয়েছে। তবে সংবাদমাধ্যম তাঁরা এও জানিয়েছেন যে পুনম সত্যিই জরায়ু মুখে ক্যান্সারে ভুগছিলেন। তিনি উত্তরপ্রদেশে তাঁদের দেশের বাড়িতেই ছিলেন। তাঁরা শুনেছেন, পুনমের শেষকৃত্য উত্তরপ্রদেশেই হবে। তবে এ ব্যাপারেও তাঁরা পরিবারের থেকে তথ্যের অপেক্ষায় রয়েছেন।