Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

পুনম পাণ্ডে কি সত্যিই প্রয়াত? মুখ খুললেন অভিনেত্রীর দেহরক্ষী

ইরটিক মডেল পুনম পাণ্ডের মৃত্যু নিয়ে শনিবারও জল্পনা অব্যাহত সোশ্যাল মিডিয়ায়। খবরের সত্যতা জানতে শুক্রবার পুনমের বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রীর দেহরক্ষী আমিন খান। 

পুনম পাণ্ডে কি সত্যিই প্রয়াত? মুখ খুললেন অভিনেত্রীর দেহরক্ষী

শেষ আপডেট: 3 February 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো: ইরটিক মডেল পুনম পাণ্ডের মৃত্যু নিয়ে শনিবারও জল্পনা অব্যাহত সোশ্যাল মিডিয়ায়। খবরের সত্যতা জানতে শুক্রবার পুনমের বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রীর দেহরক্ষী আমিন খান। 

সেখানে গিয়ে কী জানতে পারলেন তিনি?  ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমিন খান জানান, তিনি শেষবার পুনমকে ২৯ জানুয়ারি বাড়িতে ছেড়ে এসেছিলেন। সেই সময় একবারের জন্যও ম্যাডামের মুখে শারীরিক কোনও অসুস্থতার কথা শোনেননি।

গত ১০ বছর ধরে পুনমের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আমিন। তিনি আরও বলেন, "ম্যাডামের মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত আহত হই। পরে সত্যতা জানতে পুনমের পরিবার, তাঁর বোন-সহ ঘনিষ্ঠজনদের ফোন করেছিলাম। কিন্তু কেউ ফোন ধরেনি। তখন আমি ওর বাড়িতেও যায়। কিন্তু বাড়ির রক্ষী বাইরের কাউকে ঢুকতে দিতে রাজি হয়নি। ফলে বিষয়টি নিয়ে আমিও অনিশ্চয়তার মধ্যে রয়েছি।"

পুনম মানেই বিতর্ক। কখনও তিনি খালি স্টেডিয়ামে নগ্ন হয়েছেন। কখনও বা তাঁর নগ্ন ছবি ও ভিডিও নিয়ে অ্যাপ বানিয়েছেন। তা আবার গুগল রিজেক্ট করেছে। 

এহেন পুনম পাণ্ডে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুকবার সকালে তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে পোস্ট করেছিল পুনমের টিম। পুনমের বয়স মাত্র ৩২ বছর। তাঁর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে প়়ড়ে। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যায়। সেই সঙ্গে সার্ভিকাল ক্যান্সারের প্রকোপ নিয়েও আলোচনা শুরু হয়ে যায়। 

কিন্তু বলিউড জানে পুনম অতীতে বারবার নানান চমক দিয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিয়ে তাই সংশয় তৈরি হয়। পুনমের মিডিয়া টিমকে চেপে ধরেন সাংবাদিকরা। তাতে জানা যায়, পুনমের যে মৃত্যু হয়েছে তা তাঁরা নিজেদের চোখে দেখেননি। তাঁদের দাবি, শুক্রবার সকালে পুনমের বোন তাঁদের ফোন করে মৃত্যু সংবাদ দিয়েছেন। পরিবারের থেকেও আরও তথ্যের অপেক্ষায় তাঁরা রয়েছেন। 


```