Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফিরছে মেজর রাম! শাহরুখ–ফারাহর হাত ধরেই আসবে ‘ম্যায় হুঁ না ২’?

নীল সোয়েটার কাঁধে, হাওয়ায় উড়তে থাকা চুলে হালকা হাসি আর দু’হাত মেলে ভারত–পাক বন্ধুত্বের স্বপ্ন দেখানো সেই ‘মেজর রাম’—আজও প্রেমিক দর্শকের মনে সমান জীবন্ত।

ফিরছে মেজর রাম! শাহরুখ–ফারাহর হাত ধরেই আসবে ‘ম্যায় হুঁ না ২’?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 February 2026 15:02

দ্য ওয়াল ব্যুরো: নীল সোয়েটার কাঁধে, হাওয়ায় উড়তে থাকা চুলে হালকা হাসি আর দু’হাত মেলে ভারত–পাক বন্ধুত্বের স্বপ্ন দেখানো সেই ‘মেজর রাম’—আজও প্রেমিক দর্শকের মনে সমান জীবন্ত। ঠিক সেই আবেগের সুতো ধরেই বলিউডে নতুন করে দানা বাঁধছে এক পুরনো স্বপ্ন। দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান ও ফারাহ খান, আর সেই মিলনের কেন্দ্রে রয়েছে ‘ম্যায় হুঁ না’-র বহু প্রতীক্ষিত দ্বিতীয় অধ্যায়। (Main Hoon Na 2,  shah rukh khan, SRK, farah khan)

ফারাহ খানের কেরিয়ার মানেই বিনোদনের বহুরূপী রং। কোরিওগ্রাফার হিসেবে, পরিচালক হিসেবে, এমনকি আজকের দিনে ভ্লগার হিসেবেও তিনি দর্শককে হাসিয়েছেন, চমক দিয়েছেন, নস্টালজিয়ায় ভাসিয়েছেন। তবে তাঁর সবচেয়ে স্মরণীয় সৃষ্টিগুলোর ঠিকানায় বারবার ফিরে আসে একটাই নাম—শাহরুখ খান। ‘ম্যায় হুঁ না’ কিংবা ‘ওম শান্তি ওম’, এই জুটির রসায়ন মানেই বড় পর্দায় আবেগ, হাসি, গান আর বক্স অফিসে বিপুল সাড়া। তাই যখন অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ফারাহকে আবার পরিচালকের আসনে ফেরার অনুরোধ জানান, আর তিনি ইঙ্গিত দেন যে সেই প্রত্যাবর্তন হবে শাহরুখকে নিয়েই—তখন স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ইন্টারনেট।



সেই উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক গুঞ্জন। বলিউডের অন্দরমহলের খবর, ফারাহ নাকি ‘ম্যায় হুঁ না ২’-এর জন্য এমন এক গল্পের কাঠামো দাঁড় করিয়েছেন, যেখানে শাহরুখকে দেখা যাবে ডবল রোলে। দুই বিপরীত স্বভাবের চরিত্রে বাদশার উপস্থিতি ছবির আবেগ ও বিনোদনের পারদ দুটোই একসঙ্গে চড়াবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দেশপ্রেম থাকবে ছবির প্রাণকেন্দ্রে, তবে তা হবে পরিচিত ছকের বাইরে। ভারতের সামনে নতুন এক বিপদের প্রেক্ষিতে গল্প এগোবে, যেখানে অ্যাকশন আর কৌতুক পাশাপাশি হাঁটবে হাত ধরে। চমকের বিষয়, এই কোর আইডিয়াটির নাকি জন্ম হয়েছে খোদ শাহরুখের মাথা থেকেই।

২০০৪ সালের ছবির যে হালকা মেজাজ, কলেজ-জীবনের রঙিন কোলাহল আর হৃদয়ছোঁয়া দেশাত্মবোধ—সিক্যুয়েলেও তার রেশ থাকবে, তবে ক্যানভাস হবে আরও বড়। শোনা যাচ্ছে, এ বার গল্পের পটভূমি আন্তর্জাতিক, আর দেশপ্রেমের সংজ্ঞা আরও বিস্তৃত ও সমসাময়িক। পুরনো তারকারা ফিরবেন কি না, তা নিয়ে নির্মাতারা এখনও মুখে কুলুপ এঁটেছেন। তবে দর্শকের কল্পনায় ইতিমধ্যেই ভেসে উঠছে সুস্মিতা সেনের সেই মোহময় উপস্থিতি, সুনীল শেট্টির দৃপ্ততা, জায়েদ খান ও অমৃতা রাওয়ের খুনসুটি।

সব কিছু যদিও এখনও চূড়ান্ত নয়। জানা যাচ্ছে, ‘কিং’ ছবির কাজ শেষ করে আগামী মে মাসে ফারাহর সম্পূর্ণ গল্প শুনবেন শাহরুখ, তার পরই নেবেন শেষ সিদ্ধান্ত। তবু অনুরাগীদের উচ্ছ্বাসে ভাটা নেই। কেউ বলছেন, বহু দিন পরে শাহরুখকে আবার হালকা, প্রাণখোলা ছবিতে দেখার ভাবনাটাই আনন্দের। আবার কেউ আশাবাদী, ‘কিং’-এর পর তাঁর পরবর্তী ছবি যে ফারাহর সঙ্গেই, তা প্রায় নিশ্চিত—সিক্যুয়েল হোক বা একেবারে নতুন কিছু।

সব ঠিকঠাক চললে ২০২৬-এর শেষ বা ২০২৭-এর শুরুতে এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে পারে। আপাতত শাহরুখ ব্যস্ত তাঁর কন্যা সুহানার সঙ্গে ‘কিং’-এর প্রস্তুতিতে। কিন্তু এর মধ্যেই ফারাহর সঙ্গে এই নতুন করে হাত মেলানো যেন মায়ানগরীতে বসন্তের আগাম ডাক। পুরনো স্মৃতি আর নতুন স্বপ্নের মিলনে যদি আবার ফিরে আসে মেজর রাম, তবে বড় পর্দায় শুধু একটি সিক্যুয়েল নয়—ফিরে আসবে এক গোটা প্রজন্মের আবেগ।


```