Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা! সলমনের ইদ পার্টিতে নাকি ওড়নায় ঢেকেছেন বেবিবাম্প, তুঙ্গে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের ইদ পার্টি (Salman Khan Eid party) মানেই সেখানে চাঁদের হাট। প্রাক্তন হলেও সলমনের সঙ্গে ক্যাটরিনার (Katrina Kaif) সম্পর্ক এখনও আগের মতোই আছে। ইতিমধ্যে গত বছর ধুমধাম করে ভিকি কৌশলকে ক্যাট বিয়ে করলেও সলমন এখনও অকৃতদ

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা! সলমনের ইদ পার্টিতে নাকি ওড়নায় ঢেকেছেন বেবিবাম্প, তুঙ্গে জল্পনা

শেষ আপডেট: 23 April 2023 13:33

দ্য ওয়াল ব্যুরো: সলমন খানের ইদ পার্টি (Salman Khan Eid party) মানেই সেখানে চাঁদের হাট। প্রাক্তন হলেও সলমনের সঙ্গে ক্যাটরিনার (Katrina Kaif) সম্পর্ক এখনও আগের মতোই আছে। ইতিমধ্যে গত বছর ধুমধাম করে ভিকি কৌশলকে ক্যাট বিয়ে করলেও সলমন এখনও অকৃতদার। বিয়ের পর থেকেই স্বাভাবিক ভাবেই কবে নতুন সদস্য (pregnant) আসতে চলেছে সেই প্রশ্নের বারবার সম্মুখীন হয়েছেন ক্যাট এবং ভিকি।

তবে এবার সম্ভবত সেই প্রশ্নের উত্তর মেলার পালা। কারণ শনিবার সলমন খানের ইদ পার্টিতে ক্যাটরিনা কাইফকে দেখে অনেকেরই মনে হয়েছে হালকা গোলাপি আনারকলি সালোয়ারে হয়তো বেবি বাম্প ঢাকার চেষ্টা করছেন ভিকি পত্নী। গোলাপি আনারকলি সালোয়ারের সঙ্গে একই রঙের ম্যাচিং ওড়নায় মোহময়ী লাগছিল ক্যাটকে।

প্রাক্তন প্রেমিকের এই ইদ পার্টিতে একাই এসেছিলেন ক্যাট। পার্টিতে ক্যাটের লুক প্রকাশ পেতেই সব মহলেই শুরু হয় গুঞ্জন। নেটিজেনদের অনেকেই মনে করেন আগের চেয়ে সামান্য ওজন বেড়েছে ভিকি পত্নীর। পাশাপাশি, তিনি যে আগের মতো জিমে অনেক সময় ধরে ঘাম ঝরাচ্ছেন না এই বিষয়টিও নজরে আনেন অনেকেই। পাশাপাশি, ক্যাটরিনার পোশাক পরার কায়দা দেখে মনে হচ্ছে যেন স্ফীতোদর লুকোনোর চেষ্টায় অভিনেত্রী।

তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি ক্যাট। গোটা বিষয়টি এখনও অনুমানের পর্যায়ে রয়েছে। তবে, নেটিজেনদের ধারণা যদি সত্যি হয় তবে কৌশল পরিবারে খুশির খবর আসতে খুব বেশি দেরি নেই। আগে থেকেই ক্যাট ভাসছেন অভিনন্দনের জোয়ারে।

শাহরুখ খানের বাড়ি ঘুরে আপ্লুত মডেল, হোস্ট হিসেবে কেমন এসআরকে


```