Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

নতুন ডিরেক্টর্স গিল্ড গঠন নয়, ‘পুরনো’ পরিচালক সংগঠনের সঙ্গে হাত মেলালেন অরিন্দম শীল

পরিচালক গিল্ডের সদস্যপদ বাতিল হয়ে গিয়েছিল গত বছর। অভিযোগ ছিল এক অভিনেত্রীর যৌন হেনস্থার। পরিচালক অরিন্দম শীল এ কারণে বেশ ক্ষুব্ধই ছিলেন, আগাগোড়া।

নতুন ডিরেক্টর্স গিল্ড গঠন নয়, ‘পুরনো’ পরিচালক সংগঠনের সঙ্গে হাত মেলালেন অরিন্দম শীল

অরিন্দম শীল

শেষ আপডেট: 12 February 2025 17:50

শুভঙ্কর চক্রবর্তী

পরিচালক গিল্ডের সদস্যপদ বাতিল হয়ে গিয়েছিল গত বছর। অভিযোগ ছিল এক অভিনেত্রীর যৌন হেনস্থার। পরিচালক অরিন্দম শীল এ কারণে বেশ ক্ষুব্ধই ছিলেন, আগাগোড়া। টলিউড থেকে কার্যত উধাও ছিলেন পরিচালক। ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ চলাকালীন ‘দ্য ওয়াল’-এ মুখ খোলেন পরিচালক। অরিন্দমের দাবি, পরিচালকদের সংগঠনের অন্দরে নিয়মকানুন কিচ্ছু নেই। তাঁর কথায়, ‘শুধু একটা কমিটি বানিয়ে রেখে দিয়েছে সেখানে কয়েকজন নিজেদের মতো করে গল্প বলছে এবং বাকি সদস্যদের উপর তা চাপিয়ে রেখে দিয়েছে।’

টলিপাড়ার অন্দরে কান পাতলে, আসছে এক নতুন কানাঘুষো। তবে সেই খবরে দেওয়ার আগে রয়েছে, প্রায় পাঁচ বছর আগের এক ব্যাকস্টোরি। মতানৈক্যের কারণেই নতুন পরিচালক সংগঠন অর্থাৎ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র জন্ম হয়। তবে পুরনো ডিরেক্টর্স গিল্ড অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, আজও ফেডারেশনের আওতাধীন। সূত্রের খবর ‘মতানৈক্য শুরু হয়, যখন মন্ত্রী অরূপ বিশ্বাস ডিরেক্টর্স গিল্ডের সদস্য হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন, এবং আমরা বেশিরভাগ তার বিরোধিতা করি’, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি এও বলেন, ‘বিমল দে-কে নিয়ে কথাও ওঠে, সেই সময়, আর্থিক তছরুপের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে, এবং আমরা ঠিক করি, আলাদাভাবে পরিচালক সংগঠন তৈরি করব।’ শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, স্বরূপ বিশ্বাসের সমর্থনে নতুন ডিরেক্টর্স গিল্ড অর্থাৎ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া গঠনও হয়।

এবার আসা যাক, টলিপাড়ার কানাঘুষো প্রসঙ্গে, পরিচালক অরিন্দম শীল আবার ফিরতে চাইছেন টলিপাড়ায়। তবে তা, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ায় নয়। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। সূত্রের খবর, ‘অনেকদিন ধরেই এই খবর আমরা পেয়েছি, যে ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা হয়েছে পরিচালকের, এবং কোনও এক সাম্মানিক পদ পেতে উদ্যত পরিচালক।’

এও শোনা যাচ্ছে, পরিচালক অরিন্দম শীল ‘নতুন পরিচালক সংগঠন’ তৈরি করছেন। পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে ‘দ্য ওয়াল’কে অরিন্দম বলেন, ‘একাংশ এই খবরটা ছড়াচ্ছে, যা একেবারে মিথ্যে রটনা। একটি ডিরেক্টর্স গিল্ড এখনও রয়েছে। যা সবচেয়ে পুরনো। সত্যজিৎ রায় থেকে তনুবাবু (তরুণ মজুমদার) ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্য। আমিও সদস্য সেই গিল্ডের।’ অরিন্দমের দাবি, অধুনা গিল্ডের ‘কান্ডকারখানা’ দেখে পুরনো গিল্ডে ফেরত আসছেন নতুন গিল্ডের একাধিক সদস্য।

প্রশ্ন ছিল, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে টলিউডের যাবতীয় সমস্যার দ্রুত সুরাহা পেতে নতুন কমিটি গঠন হতে চলেছে। কমিটিতে থাকবে, তথ্য ও সংস্কৃতি বিভাগ, টেলি অ্যাকাডেমি, ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের সদস্য এবং ইন্ডাস্ট্রির ‘ওয়েলউইশার্স’। সেই কমিটিতে থাকতে পারে পুরনো অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন? থাকতে পারেন পরিচালক অরিন্দম শীল? উত্তরে অরিন্দম বলেন, ‘কী হলে কী হতে পারে তা আমি এখনই বলতে পারছি না। আমি এখনও অবধি কোনও খবর পাইনি।’


```