Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বরখার অভিযোগ মিথ্যে! মেয়ের সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন ইন্দ্রনীল? 

মেয়ে মীরার সঙ্গে এক ছবি শেয়ার করেছেন তিনি। যে ছবিতে একই রঙের পোশাক পরে আছেন মীরা ও ইন্দ্রনীল। দেখা যাচ্ছে কোনও রেস্তোরাঁয় গিয়েছেন বাবা-মেয়ে।

বরখার অভিযোগ মিথ্যে! মেয়ের সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন ইন্দ্রনীল? 

কী পোস্ট করেছেন ইন্দ্রনীল?

শেষ আপডেট: 19 April 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি এক পডকাস্টে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন প্রাক্তন স্ত্রী বরখা বিস্ত। সেখানে বরখা এও দাবি করেন, মেয়ে মীরার সঙ্গে যোগাযোগ রাখেন না ইন্দ্রনীল। এ নিয়ে তখন মুখ না খুললেও, সম্প্রতি এক ছবি শেয়ার করে সেই বিষয়েই যেন ইঙ্গিতে উত্তর দিলেন অভিনেতা। 

মেয়ে মীরার সঙ্গে এক ছবি শেয়ার করেছেন তিনি। যে ছবিতে একই রঙের পোশাক পরে আছেন মীরা ও ইন্দ্রনীল। দেখা যাচ্ছে কোনও রেস্তোরাঁয় গিয়েছেন বাবা-মেয়ে। ক্যাপশনে ইন্দ্রনীল লিখেছেন, "অপরিকল্পিত টুইনিং'। মেয়ের সঙ্গে যে তাঁর যোগাযোগ রয়েছে সেই বার্তাই যেন দিয়েছেন ইন্দ্রনীল। 

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের এক পডকাস্টে কো-প্যারেন্টিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল বরখাকে।  রাখঢাক না করেই বরখা বলেন, "না আমরা কো-প্যারেন্টিং করছি না। ও আমাদের জীবন থেকে গায়েব হয়ে গিয়েছে। সরে গিয়েছে। মীরা নিজেও এই ব্যাপারটা সঙ্গে মানিয়ে নিয়েছে। অনেকেই হয়তো ভাবছেন, আমিই হয়তো চাইনি মীরা ওর সঙ্গে কথা বলুক। ব্যাপারটা এরকম নয়, আমি এখনও ইন্দ্রনীলকে ভালবাসি। সম্মান হয়তো নেই, তবে ভালবাসা এখনও বাকি আছে। ১৫ বছর একসঙ্গে কাটিয়েছি আমরা। আমি কখনওই চাইব না যে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক খারাপ হোক।" এরপরেই মেয়ের সঙ্গে এ হেন ছবি! বিষয়টি নিয়ে 'কাল্টিভেট' করতে ছাড়ছেন না নেটিজেনরা। 

চার বছর আগেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে ইন্দ্রনীলের। শোনা যায়,  নেপথ্যে নাকি রয়েছে ঈশা সাহার সঙ্গে অভিনেতার পরকীয়া। বরখাও এ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, "ওই যে হৃদয় ভেঙে  যাওয়া বলে না, আমি অনুভব করেছি। মানুষের প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছে। একজন মহিলার সঙ্গে করা সবচেয়ে খারাপ কাজ হল, বিশ্বাসটাই ভেঙে দেওয়া। কারণ একজন নারীর কাছে বেইমানি কখনওই স্বাগত নয়।"


```