Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইন্দিরা গান্ধী বাস্তবে ও পর্দায়, আঁধির ৫০ বছরে কতবার দর্শকদের মুখোমুখি

১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির বছরেই অর্থাৎ ৫০ বছর আগে পর্দায় প্রথম ফুটে উঠেছিল ইন্দিরা গান্ধীর ভাবাদর্শে রচিত আঁধি সিনেমার আরতি চরিত্রটি।

ইন্দিরা গান্ধী বাস্তবে ও পর্দায়, আঁধির ৫০ বছরে কতবার দর্শকদের মুখোমুখি

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 22 January 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রাজনীতিতে এখনও পর্যন্ত সবথেকে বিতর্কিত ও চর্চিত চরিত্রের নাম সম্ভবত ইন্দিরা গান্ধী। বর্তমান প্রজন্মের ছেলেমানুষরা যাঁর সম্পর্কে ততটা ওয়াকিবহাল না হলেও মধ্য বয়সি ও প্রবীণদের আঁখো দেখা ব্যক্তিত্বের নাম জওহরলাল নেহরু-পুত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী। নেহরুর জীবদ্দশাতেই যিনি সমান্তরাল সরকার চালানোর বিতর্কে জড়িয়ে পড়া থেকে অমৃতসরের স্বর্ণমন্দিরে খলিস্তানি জঙ্গি দমনে অপারেশন ব্লু স্টার চালানোর সিদ্ধান্ত পর্যন্ত নানান সুখ্যাতি, নিন্দা, সমালোচনা, প্রশংসা সব ধরনের ফুলে গাঁথা মালা গলায় পড়েছেন। মহাত্মা গান্ধীর পর হলেও তিনিই ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, যিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন।

তাঁকে নিয়ে চর্চার ফুলঝুরি এতটাই বিস্তৃত যে, এদেশে একমাত্র জরুরি অবস্থা জারির কলঙ্কের মুকুট মাথায় পরেও ইন্দিরা গান্ধী শুধু রাজনীতিতেই নয়, ভারতীয় সিনেমারও একটি অন্যতম চরিত্র হয়ে উঠেছেন বারবার। জনশ্রুতি এই যে, তাঁর জীবন খণ্ডাংশের উপর নির্ভর করে তৈরি কিংবদন্তি পরিচালক গুলজারের 'আঁধি' সিনেমা যুগোত্তীর্ণতা লাভ করেছে এবং সেই সিনেমার প্রত্যেকটি গান আজও পাড়ায় পাড়ায় মাইকে বাজে। এই জানুয়ারিতেই ফের অনেক জল্পনা, বিতর্কের পথ পেরিয়ে মুক্তি পেয়েছে বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রনৌতের 'ইমার্জেন্সি'। কিন্তু, ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির বছরেই অর্থাৎ ৫০ বছর আগে পর্দায় প্রথম ফুটে উঠেছিল ইন্দিরা গান্ধীর ভাবাদর্শে রচিত আঁধি সিনেমার আরতি চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছিলেন দুঁদে বলিউড অভিনেত্রীদের দশ গোল দেওয়া বাঙালির হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী সুচিত্রা সেন।

ইন্দিরা 'আঁধি'

গুলজারের এই সিনেমায় আরতি দেবী নামে চরিত্রটি একটি উচ্চাকাঙ্ক্ষাময়ী রাজনীতিকের। যাঁর বাবাও একজন প্রভাবশালী ধনী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু অল্প বয়সেই উচ্ছৃঙ্খল, পক্ষান্তরে ব্যভিচারী তরুণী আরতি প্রেমে পড়ে এক অতি সাধারণ হোটেল ম্যানেজারের। যা নিয়ে শুরু হয় ছবির জটিল আবর্ত। সুতির, খদ্দরের সাদা শাড়িতে নীল পাড়, চুলের সামনের দিকে খানিকটা পাকা অংশের মেকআপে সুচিত্রা সেন প্রত্যক্ষতই হয়ে উঠেছিলেন বাস্তবের ইন্দিরা। ছবিতেও আরতিদেবী বাবার উত্তরাধিকার লাভ করেছিলেন নিজের রাজনৈতিক কুশলতা ও ছলেবলে। এমনকী এই ছবিতে জনতা দলের প্রতিষ্ঠাতা জয়প্রকাশ নারায়ণ যিনি জেপি নামে বিখ্যাত, সেরকমই একটা চরিত্র করেছিলেন চন্দরসেন নামে ওম শিবপুরী। প্রখ্যাত অভিনেতা রেহমান করেছিলেন আরতিদেবীর বাবার চরিত্রে। এবং অবশ্যই আরতিদেবীর প্রেমিক ও স্বামীর চরিত্রে ছিলেন সঞ্জীব কুমার।

আঁধি ছবি মুক্তির ২০ সপ্তাহ পর এর জনপ্রিয়তা দেখে ১৯৭৫ সালেই তা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারতের নির্বাচন কমিশন। ভারত সরকারও এই ছবিকে নিষিদ্ধ করে। ইন্দিরা গান্ধীর রাগের মূল কারণ ছিল, পরিচালকের কোনও অধিকার নেই যে, তাঁর ব্যক্তিগত জীবন ও চরিত্র থেকে সিনেমা তৈরি করা হয়। প্রায় ২ বছর অন্ধকূপে থাকার পর ১৯৭৭ সালে জনতা সরকার ক্ষমতায় আসার পর এই ছবি ফের মুক্তি পায়। টিভিতেও দেখানো হয়। শুধু তাই নয়, গুলজারকে এই ছবির বেশ কয়েকটি দৃশ্য ছেঁটে ফেলতে হয় সেন্সর বোর্ডের আপত্তিতে। যে দৃশ্যগুলি ছিল আরতিদেবী ধূমপান করছেন এবং মদ্যপান করছেন।

সিনেমায় ইন্দিরা গান্ধী

শুধু আঁধি সিনেমাই নয়, ইন্দিরা গান্ধী সম্ভবত দেশের একমাত্র প্রধানমন্ত্রী যাঁকে কেন্দ্র করে অনেকগুলি সিনেমা হয়েছে। এছাড়াও সময়ভিত্তিক ছবিতে তাঁকে বাদ দিয়ে ছবি নির্মাণ অসম্ভব ছিল পরিচালকদের। কারণ ইন্দিরা গান্ধীর জীবন ভারতের স্বাধীনতার আগে থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত। ফলে দেশের নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে কেটেছে তাঁর রাজনীতি। সেকারণে একের পর এক ছবিতে দেখা গিয়েছে ইন্দিরাকে। কোথাও ছোটবেলা তো কোথাও বড়বেলার ইন্দিরাকে। এর মধ্যে ইমার্জেন্সি সিনেমাটি হল সাম্প্রতিকতম। এর ঠিক আগেই ইন্দিরাকে দেশবাসী সিনেমায় দেখেছেন ভিকি কৌশল অভিনীত স্যাম বাহাদুর ছবিতে।

ভারতের 'লৌহমানবী' ইন্দিরাকে দেখা যায় সলমন রুশদির লেখা মিডনাইটস চিলড্রেন অবলম্বনে তৈরি দীপা মেহতার ২০১২ সালে নির্মিত ছবিতে। সেখানে ইন্দিরা চরিত্রে অভিনয় করেছিলেন সরিতা চৌধুরি। মধুর ভাণ্ডারকর পরিচালিত ২০১৭ সালের ইন্দু সরকার ছবিতে ইন্দিরা হয়েছিলেন সুপ্রিয়া বিনোদ। তিনিই ২০১৯ সালের তেলুগু ছবি এনটিআর: কথানায়কুডু ছবিতেও ছিলেন। ফ্লোরা জ্যাকব ইন্দিরা সেজেছিলেন প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক থালাইভি (২০২১) এবং ২০১৮ সালের রাজকুমার গুপ্তার ছবি রেইড-এ। নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ঠাকরে (২০১৯) ও কবির খানের ৮৩ ছবিতে (২০২১) ইন্দিরা সেজেছিলেন অবন্তিকা আকেরকর।

২০১৯ সালে নির্মিত ওমঙ্গ কুমার পরিচালিত পিএম নরেন্দ্র মোদী যে ছবিতে মোদীর ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়, সেই ছবিতে ইন্দিরা গান্ধী হয়েছিলেন কিশোরী সাহানে। নবনী পারিহার ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়ায় (২০২১) অজয় দেবগণের ছবিতে অসামান্য অভিনয় করেন ইন্দিরার ভূমিকায়। ২০২১ সালেই অক্ষয় কুমার অভিনীত বেল বটম ছবিতে ইন্দিরার চরিত্রে লারা দত্তকে দর্শকদের অনেকেই চিনতে পারেননি। তারপর ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত গুলজার কন্যা মেঘনা গুলজার পরিচালিত স্যাম বাহাদুর সিনেমায় ইন্দিরা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন ফতিমা সানা শেখ।


```