Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিদ্ধার্থের ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ মুক্তি পাবে আগামী জানুয়ারিতেই! দিন ঘোষণা রোহিতের

নিজের কপ ইউনিভার্স নিয়ে দর্শকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন পরিচালক রোহিত শেট্টি।

সিদ্ধার্থের ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ মুক্তি পাবে আগামী জানুয়ারিতেই! দিন ঘোষণা রোহিতের

শেষ আপডেট: 23 October 2023 15:08

দ্য ওয়াল ব্যুরো: ‘সিংহম’ আবার ফিরছেন সিনেমার পর্দায়। নিজের ‘কপ ইউনিভার্স’ নিয়ে পরিচালক রোহিত শেট্টি এবার আসছেন ওয়েব সিরিজেও। সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে তিনি বানিয়েছেন ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। এই ওয়েব সিরিজে তিন প্রধান চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ, শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়কে। সোমবার সিরিজটির নতুন পোস্টার পোস্ট করে মুক্তির দিন ঘোষণা করলেন রোহিত।

পরিচালক যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনটি চরিত্রই হাতে বন্দুক তাক করে রেখেছেন শত্রুর দিকে। আগামী বছর ১৯ জানুয়ারি ওয়েব সিরিজটি রিলিজ হবে। ওই পোস্টে রোহিত আরও লেখেন, “আমরা ‘সিংহম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশি’কে নিয়ে যতবার বড়পর্দায় এসেছি, আপনারা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। আমি জানি যে, ‘সিংহম এগেইন’ মুক্তি পেলে আপনারা একইভাবে ভালবাসবেন। তবে তার আগে আপনারা ডিজিটাল কপ নিয়ে আসছি। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’- আমার নতুন অফিসারের সঙ্গে আপনাদের আলাপ করাব ২০২৪-এর ১৯ জানুয়ারি।”

এই ওয়েব সিরিজে ক্যামিও করতে দেখা যাবে অজয় দেবগণ, রণবীর সিং, অক্ষয় কুমার এবং দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফকে। উল্লেখ্য, রোহিতের কপ ইউনিভার্সে এবার নতুন দু’টি চরিত্রে দেখা যাবে দীপিকা ও টাইগারকে। ‘সিংহম এগেইন’-এই দেখা যাবে তাঁদের। ছবিতে দীপিকার নাম ‘শক্তি শেট্টি’, ওরফে ‘লেডি সিংহম’। আর টাইগারের নাম ‘এসিপি সত্য’। দিনকয়েক আগেই রোহিত তাঁদের ফার্স্ট লুক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।


```