Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সোফিয়া, ব্যোমিকা আর প্রেরণা- ভারতীয় সেনার তিন বীরাঙ্গনা আসছেন কেবিসি-র মঞ্চে, কবে জানেন?

সোফিয়া, ব্যোমিকা ও প্রেরণা কেবিসি-র ‘হট সিট’-এ! স্বাধীনতা দিবসে জানুন 'অপারেশন সিন্দুর'-এর পেছনের সাহসী গল্প।

সোফিয়া, ব্যোমিকা আর প্রেরণা- ভারতীয় সেনার তিন বীরাঙ্গনা আসছেন কেবিসি-র মঞ্চে, কবে জানেন?

'কৌন বনেগা ক্রোড়পতি'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 August 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৭তম সিজন নিয়ে ছোট পর্দায় ফিরেছেন অমিতাভ বচ্চন। স্বাধীনতা দিবস উপলক্ষে শো-টির একটি বিশেষ পর্বে হাজির থাকবেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন সদস্য— কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কমান্ডার প্রেরণা দেওস্থলি।

ভারত-পাকিস্তান উত্তেজনার সময় দেশের সুরক্ষায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 'হট সিট'-এ বসে এই তিন জন অমিতাভ বচ্চনের সঙ্গে 'অপারেশন সিন্দুর'-এর মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নানা দিক নিয়ে কথা বলবেন।

শো-এর সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোতে, কর্নেল সোফিয়া কুরেশি বলেন, 'পাকিস্তান তো এটা বহু বছর ধরেই করে আসছে। এর জবাব দেওয়াটা জরুরি ছিল, তাই 'অপারেশন সিঁদুর'-এর পরিকল্পনা করা হয়।'

উইং কমান্ডার ব্যোমিকা সিং তাঁদের অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বলেন, 'রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে, মাত্র ২৫ মিনিটেই সব শেষ করে দেওয়া হয়েছিল।' কমান্ডার প্রেরণা দেওস্থলি বলেন, 'নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছিল এবং কোনও সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।' সোফিয়া আরও বলেন, 'এটা এক নতুন ভারত, এক নতুন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে।'

 এই বিশেষ পর্বের প্রোমোতে অমিতাভ বচ্চনকে অতিথিদের স্বাগত জানানোর সময় দর্শকদের সঙ্গে 'ভারত মাতা কি জয়' ধ্বনি দিতেও দেখা যায়। জম্মু ও কাশ্মীর-এর পাহালগামে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' শুরু করে।
 


```