Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

যত দিন যাচ্ছে গানের প্রতি আমার অ্যাটাচমেন্ট তত কমছে: অনুপম

দশ বছরে কত কী যে বদলে যায়! স্বভাব- সম্পর্ক- বন্ধুত্ব-প্রেম...জীবনও গতিপথ বদলায়। সহযাত্রীদেরও বদল হয়। বদলেছেন অনুপম রায়ও।

যত দিন যাচ্ছে গানের প্রতি আমার অ্যাটাচমেন্ট তত কমছে: অনুপম

শেষ আপডেট: 12 August 2025 21:54

দশ বছরে কত কী যে বদলে যায়! স্বভাব- সম্পর্ক- বন্ধুত্ব-প্রেম...জীবনও গতিপথ বদলায়। সহযাত্রীদেরও বদল হয়। বদলেছেন অনুপম রায়ও। দশ বছর আগে লিখেছিলেন যে গান সেই গান আজ ট্রেন্ডিং। 'ধূমকেতু'র অন্যতম সঙ্গীত পরিচালক তিনি। গান হিট, তিনিও হিট, তবু উচ্ছ্বাস এখন অনেক সীমিত।

অনেকটা পাল্টেছি, অনেক নমনীয় হয়েছি

নিজেই বলছিলেন, "আমি অনেকটা পাল্টেছি, অনেক বেশি নমনীয় হয়েছি। আগে যখন কোনও পরিচালক আমার কাজের কিছু বদলাতে বলতেন তখন গাঁইগুঁই করতাম। এখন আমি অনেকটাই সহজ-- 'আচ্ছা, এটা পাল্টাতে হবে, পাল্টে দিচ্ছি! এটা বদলাতে হবে বদলে দিচ্ছি!' কিন্তু কেন? বয়স যত বাড়ছে তত কি উদাসীন হচ্ছেন কাজ নিয়ে? নাকি উৎসাহ হারাচ্ছেন?

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকারটি 

 


অ্যাটাচমেন্ট কমছে

যোগ করলেন, "অল্প বয়সে গানগুলোকে অনেক বেশি আঁকড়ে রাখতাম। এখন আর আঁকড়ে রাখি না। আমি কী ভেবে লিখি আর মানুষ কী সেটার মানে বের করে... তার চেয়ে যা হচ্ছে তেমনই হোক। আসলে গানগুলো সন্তানের মত হয় তো। আগে অনেক অ্যাটাচড ছিলাম। যত দিন যাচ্ছে তত যেন সেই অ্যাটাচমেন্টটা কমে যাচ্ছে।"

৭০০-র বেশি গান তৈরি করেছেন এ জীবনে। এর মধ্যে ২০০-র কাছাকাছি মুক্তি পেয়েছে। বাদবাকি? স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এক গাল হেসে তাঁর উত্তর, "দেখি কার কবে কোনটা পছন্দ হয়?"


```