
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 18 December 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। বেশ কিছুদিন ধরেই এই গানকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পী যেন অস্কারে ভূষিত হন তেমনটাই চেয়েছিলেন সঙ্গীত প্রেমীরা এবং বাকিরাও। তবে এবার তা হল না। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই সেই কথা জানিয়েছেন ইমন।
তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে জানান, 'সেরা ১৫টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না 'ইতি মা' গানটি।' বাংলা গান অস্কারে মনোনিত হতেই আলাদাই উন্মাদনায় ভেসেছিলেন শিল্পী। সেই স্বপ্ন অধরা থেকে গেল। যে গানকে নিয়ে অস্কারের স্বপ্ন দেখেছিল বাঙালি, ছেদ পড়লে সেই স্বপ্নে। তবে ইমনের পোস্টে বহু মানুষ ভালবাসা দেখিয়েছেন। তাঁর ভক্তরা এবং অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট।
এবারের মতো অস্কার পাওয়া হল না বাংলা গানের। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করে নিলেও, অস্কারের ফাইনাল দৌড়ে এগোতে পারল না ইমনের এই জনপ্রিয় গান। ‘ইতি মা’ গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।
View this post on Instagram
অস্কারের তালিকায় লেডি গাগা, এড শিরানের মত তারকা গায়িকাদের পাশেই জ্বলজ্বল করছিল ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহসঙ্গীত এই দুই বিভাগেই রাখা হয়েছিল গানটিকে। তবে গানটি সেরা ১৫টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না। বাদ পড়ল নমিনেশ থেকে। পাশাপাশি, আজ এই খবরও জানা গিয়েছে যে অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে 'লাপতা লেডিজ়' ছবিটিও।