Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'মিসেস নীলাঞ্জন ঘোষ', রেজিস্ট্রি সেরেই পোস্ট করলেন ইমন

দ্য ওয়াল ব্যুরো: 'বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে...' ভরা মাঘেও বসন্তের ছোঁয়া গায়িকা ইমন চক্রবর্তীর জীবনে। দুদিন আগেই "সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই", এই ক্যাপশন দিয়েই প্রি ওয়েডিং ফটোশুট সারলেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন হবু স্ব

'মিসেস নীলাঞ্জন ঘোষ', রেজিস্ট্রি সেরেই পোস্ট করলেন ইমন

শেষ আপডেট: 31 January 2021 10:08

দ্য ওয়াল ব্যুরো: 'বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে...' ভরা মাঘেও বসন্তের ছোঁয়া গায়িকা ইমন চক্রবর্তীর জীবনে। দুদিন আগেই "সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই", এই ক্যাপশন দিয়েই প্রি ওয়েডিং ফটোশুট সারলেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন হবু স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে পোজ দিলেন দেবর্ষি সরকারের ক্যামেরার সামনে। কিন্তু আরও তো নীলাঞ্জনকে হবু স্বামী বলা যাবে না! ২ ফেব্রুয়ারি তাঁরা গাঁটছড়া বাঁধবেন বটে কিন্তু তার আগেই আজকে সেরে ফেললেন নিজেদের আইনি বিয়ে। এখন থেকে অফিশিয়ালি নীলাঞ্জন ঘোষ ইমনের স্বামী। আর লাজে রাঙা নতুন বউয়ের মতোই খুশিতে আত্মহারা ইমন। সঙ্গে সঙ্গে বদলে ফেললেন নিজের ফেসবুক প্রোফাইলে ছবি, সেই সঙ্গে ক্যাপশনে লিখলেন, "মিসেস নীলাঞ্জন ঘোষ"। কমলা রঙের শাড়ি, এলো চুল, সোনার গয়নাতে নজর কেড়েছেন ইমন। আবার কম যাননি নীলাঞ্জনও! সাদা পাঞ্জাবিতে বরের সাজে যথেষ্টই প্রশংসা পেয়েছেন সুরকার নীলাঞ্জন ঘোষও। অক্টোবর মাসে নীলাঞ্জনের সঙ্গে বাগদান, আংটি বদল হয়। সেই ছবি ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছিলেন ইমন। করোনা পরিস্থিতির জন্য সেই অনুষ্ঠানও সেরেছিলেন ঘরোয়া ভাবে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। আর মাত্র ১ দিন পরেই ইমন-নীলাঞ্জনের চার হাত এক হবে। শোনা গিয়েছে, বিয়েতেও খুব বেশি আড়ম্বর করবেন না সংগীতশিল্পী। ইচ্ছে অনেক থাকলেও কোভিড পরিস্থিতির জন্য বড় করে অনুষ্ঠান করবেন না বলে খবর। ডিসেম্বরের শেষ থেকেই আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হয়ে গিয়েছিল। নীলাঞ্জন ঘোষের পাশে বসে পাত পেড়ে আইবুড়ো ভাত খেয়েছিলেন ইমন। সেদিন নিজে সেজেছিলেন গোলাপি শাড়িতে। আর নীলাঞ্জনের পরনে ছিল কালো পাঞ্জাবি ও হাতকাটা জ্যাকেট। দু’জনের পাতে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, দুই রকমের ইলিশ মাছের পদ থেকে মাংস। সেই ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে।

```