Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'ওকে গাধার পিঠে বসিয়ে সারা দেশ ঘোরানো উচিত', রণবীরের সঙ্গম-মন্তব্যে রেগে লাল মুকেশ

‘শক্তিমান’ এবং ‘মহাভারত’-এ ভীষ্ম পিতামহর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা মুকেশ খান্না। বিভিন্ন সময়ই তাঁর একাধিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

'ওকে গাধার পিঠে বসিয়ে সারা দেশ ঘোরানো উচিত', রণবীরের সঙ্গম-মন্তব্যে রেগে লাল মুকেশ

মুকেশ খান্না ও রণবীর আল্লাবাদিয়া

শেষ আপডেট: 12 February 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: ‘শক্তিমান’ এবং ‘মহাভারত’-এ ভীষ্ম পিতামহর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা মুকেশ খান্না। বিভিন্ন সময়ই তাঁর একাধিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’-এ গিয়ে রণবীর একটি অশালীন প্রশ্ন করেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।  

শো চলাকালীন এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করেন, 'তুমি কি বাকি জীবনের জন্য প্রতিদিন তোমার বাবা-মায়ের যৌন সম্পর্ক দেখা পছন্দ করবে, নাকি একবার তাতে যোগ দিয়ে সেই দৃশ্য চিরতরে বন্ধ করবে?' এই মন্তব্যে অনুষ্ঠান উপস্থিত সকলে হতবাক হয়ে যান। এমনকি কমেডিয়ান সময় রায়না নিজেও বিস্ময়ে প্রকাশ করেন।

বিতর্ক তীব্র আকার নেওয়ার পর মুকেশ খন্না তাঁর ইউটিউব চ্যানেল ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল’-এ নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'এটা কোনও মজা নয়। বরং গুরুতর অপরাধ। এই ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া উচিত নয়।' 

আরও কঠোর মন্তব্য করে মুকেশ বলেন, 'ওকে ধরে পিটানো উচিত। মুখে কালো রঙ মেখে গাধার পিঠে বসিয়ে সারা দেশ ঘোরানো উচিত, যাতে লজ্জা পায়।' 

তিনি যুব সমাজের স্বাধীনতার নামে অশালীনতার প্রসঙ্গে বলেন, 'আজকের প্রজন্মকে ‘মুক্ত মতপ্রকাশের’ নামে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতারও একটা সীমা থাকা দরকার।' একটি রসিকতার ছলে তিনি বলেন, 'আমি যদি সত্যিই শক্তিমান হতাম, তবে ওকে ধরে মহাকাশে ছুড়ে দিতাম।'  

বিতর্কের জেরে রণবীর আল্লাবাদিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বলেন, 'আমি যা বলেছি, তা একদমই ঠিক হয়নি। এটা অশোভন এবং মোটেই হাস্যকর নয়। কমেডি আমার দক্ষতার ক্ষেত্র নয়। আমি দুঃখিত।'  


```