Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আমি তো জীবনে এটাই...', অভিষেকের সঙ্গে প্রেমের গুজব নিয়ে কী বললেন নিমরত?

‘দশম’ সিনেমার পর থেকেই অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের গুজব ছড়ায়। এবার এক সাক্ষাৎকারে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নিমরত কৌর। জানালেন, কীভাবে দেখেন তিনি এসব কথা।

'আমি তো জীবনে এটাই...', অভিষেকের সঙ্গে প্রেমের গুজব নিয়ে কী বললেন নিমরত?

নিমরত কৌর ও অভিষেক বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 August 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: নিমরত কৌর ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজে। এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন, কাজই তাঁর মূল ফোকাস, ব্যক্তিগত জীবন নিয়ে গুজবে তিনি একেবারেই কান দেন না।

নিমরত বলেন, ‘‘সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম, যা যে কোনও সময়, যে কোনও দিক থেকে ছড়িয়ে পড়তে পারে—সেটা সত্যি হোক বা মিথ্যে। আমি মুম্বইতে এসেছি কাজ করতে, সোশ্যাল মিডিয়ার জন্য নয়। আমি যখন শুরু করেছিলাম, তখন তো স্মার্টফোনও ছিল না।’’

ব্যক্তিগত জীবন নিয়ে রটনার জেরে অনেক সময় পরিবারকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়, এমন কথাও বলেছেন নিমরত। তাঁর কথায়, ‘‘আমার পরিবারের জন্য খারাপ লাগে। আমি চাই না ওঁদের এভাবে টেনে আনা হোক। আমার জীবনে অনেক কিছু চাই। অনেক কিছু করার আছে, এটাই চেয়েছিলাম, তেমন না। গুজবে সময় নষ্ট করার মানে হয় না।’’

তাঁর কথায়, ‘‘আমি জীবনকে গঠনমূলকভাবে দেখতে ভালবাসি। অপ্রয়োজনীয় কিছুতে মন দেওয়ার কোনও মানে হয় না। কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে কিছু বলে, সেটাকেও তো গুরুত্ব দিই না। এমন মানুষদের সহানুভূতির প্রয়োজন, রাগের নয়।’’

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘দশম’, যেখানে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও নিমরত কৌর। এরপর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে শুরু করে। যদিও এই প্রথম, অভিনেত্রী এই প্রসঙ্গে মুখ খুললেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন দুটি ছবি ‘স্কাই ফোর্স’ ও ‘কুল’ নিয়ে।


```