Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আমি বিক্রি হই না! শাহরুখপুত্র আরিয়ানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রশংসা করে ট্রোলড শশী

এক বর্ষীয়ান রাজনীতিক, যিনি যতটা সাহিত্যপ্রেমী, ততটাই স্পষ্টভাষী। তিনিই শশী থারুর। তবে এইবার তিনি আলোচনায় কোনও রাজনৈতিক ভাষণের জন্য নয়—বরং এক ওয়েব সিরিজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশের জন্য।

আমি বিক্রি হই না! শাহরুখপুত্র আরিয়ানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রশংসা করে ট্রোলড শশী

শশী-আরিয়ান

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 October 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: এক বর্ষীয়ান রাজনীতিক, যিনি যতটা সাহিত্যপ্রেমী, ততটাই স্পষ্টভাষী। তিনিই শশী থারুর। তবে এইবার তিনি আলোচনায় কোনও রাজনৈতিক ভাষণের জন্য নয়—বরং এক ওয়েব সিরিজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশের জন্য। সিরিজটির নাম, আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’।

২৬ অক্টোবর, ২০২৫। শরীরটা একটু খারাপ, তাই বিশ্রামে ছিলেন থারুর। সেই সময়ই তাঁর বোনের পরামর্শে দেখতে শুরু করেন সিরিজটি। অসুস্থ শরীরেও যেন মন ভরে যায় গল্পে—দেখতে দেখতে তিনি এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে, নিজের সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেন আবেগঘন এক রিভিউ। সিরিজের প্রশংসায় ভরপুর সেই পোস্ট যেন ছুঁয়ে যায় দর্শকের হৃদয়।

কিন্তু ইন্টারনেটের দুনিয়া যে নির্মম, তা আর নতুন নয়। থারুরের পোস্টের নীচে হঠাৎই এক মন্তব্য—“শশী থারুরের নতুন সাইড বিজনেস—পেইড রিভিউ!!” এই একটিমাত্র মন্তব্যেই যেন উথালপাতাল শুরু সোশ্যাল মিডিয়ায়।

তবে থারুর যে সহজে নীরব থাকবেন না, তা সকলেই জানেন। শান্ত অথচ দৃঢ় ভাষায় তিনি লিখলেন, “আমি বিক্রয়ের জন্য নই, বন্ধুবর। আমি যা লিখি বা বলি, তার বিনিময়ে আমি কখনও অর্থ বা কোনও রকম সুবিধা নিইনি—না নগদে, না প্রকারান্তরে।”
কিন্তু ট্রোলারও পিছু ছাড়লেন না। কিছুটা নরম সুরে লিখলেন, “স্যার, আমি দুঃখিত, তবে এটা একজন মালয়ালি বলছে বলেই ব্যাপারটা একটু পেইড মনে হচ্ছে। আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন… পি.এস: আমি আপনার দেশপ্রেমের কাজের ভক্ত।”
এই কথোপকথনের মাঝেই সামনে এল লেখক সঞ্জয় লাজারের মন্তব্য। তিনি পরামর্শ দিলেন থারুরকে—“এমন ট্রোলদের উত্তর দেবেন না।” সেইসঙ্গে তিনি থারুরের সঙ্গে একমত হয়ে লেখেন, “দারুণ সিরিজ ছিল এটি! আমি নিজেও একটানে দেখে ফেলেছি। অভিনন্দন প্রাপ্য আরিয়ান ও শাহরুখের—@iamsrk আজ গর্বিত বাবা।”

তাহলে কেমন সেই সিরিজ, যা এত বিতর্ক ও প্রশংসার কেন্দ্রে? শশী থারুরের ভাষায়, “একেবারে #OTT GOLD! প্রশংসা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। ধীরে ধীরে এটি মন জয় করে নেয়, তারপর আর ছাড়ে না। তীক্ষ্ণ লেখনী, সাহসী পরিচালনা, আর স্যাটায়ারের এমন দুঃসাহস—বলিউডের এমনটাই তো দরকার ছিল!”

তিনি আরও যোগ করেন, “এক প্রতিভাধর, মাঝে মাঝে হাস্যরসাত্মক, আবার কখনও গভীর অনুভূতিপূর্ণ এই সিরিজ যেন গ্ল্যামারের আড়ালের সত্যি কাহিনি। প্রতিটি ক্লিশে ভেঙে দিয়েছে ধারালো বুদ্ধিতে, আর পর্দার অন্তরালের দিকটাও দেখিয়েছে দর্শককে।” শেষে সেই চিরচেনা উষ্ণতায় থারুর লিখেছেন, “শাহরুখ খান, আপনি গর্বিত হোন আপনার পুত্রের জন্য।”


```