Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'আল্লু অর্জুনকে দোষ দিতে চাই না', পদপিষ্টের ঘটনায় মামলা তুলতে রাজি মৃতার স্বামী

আল্লু অর্জুন পুলিশি মামলা থেকে স্বস্তি পেতে পারেন। কারণ তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে প্রস্তুত মৃত মহিলার স্বামী।

'আল্লু অর্জুনকে দোষ দিতে চাই না', পদপিষ্টের ঘটনায় মামলা তুলতে রাজি মৃতার স্বামী

আল্লু অর্জুন

শেষ আপডেট: 23 December 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের একটি থিয়েটারে পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় জনরোষের মুখে পড়েছেন আল্লু অর্জুন। তাঁকে গ্রেফতার করা হয়েছিল, তবে তিনি জামিন পান। এদিকে সম্প্রতি তাঁর বাড়িতেও হামলা চালায় কয়েকজন প্রতিবাদী। কিন্তু আল্লু অর্জুন পুলিশি মামলা থেকে স্বস্তি পেতে পারেন। কারণ তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে প্রস্তুত মৃত মহিলার স্বামী।

যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আল্লু অর্জুনের কোনও দোষ নেই! এমনই মন্তব্য করে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে চান মৃত মহিলার স্বামী ভাস্কর মাগুদামপল্লি। এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ঘটনার জন্য কেউ দোষী নয়। তাঁদের ভাগ্যের দোষ। এই ঘটনায় আল্লুর তো কোনও দোষী নেই। এমনিতেই তাঁর গ্রেফতারি নিয়ে নাকি তাঁদের অনেকে দোষ দিচ্ছেন। তাই আর লড়াই করার শক্তি তাঁদের মধ্যে। 

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে আল্লু অর্জুন পৌঁছানোর পরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। ভাস্কর জানিয়েছেন, তাঁদের নয় বছরের সন্তান সাই তেজ গত ২০ দিন ধরে কোমায় রয়েছে। কিন্তু কতদিন ধরে চিকিৎসা চলবে, কতদিনে সে ঠিক হবে তা এখনই কেউ বলতে পারছেন না। এদিকে ভাস্কর এও জানিয়েছেন, মেয়েকে তাঁর মায়ের ব্যাপারে জানাননি তাঁরা। সে গ্রামে আছে, গোটা ঘটনা সম্পর্কে কিছুই জানে না। 

এই দুঃখজনক ঘটনার পর রবিবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। দাবি করেছেন, ওই মহিলার পরিবারের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা দিতে হবে। এই দাবি নিয়ে তাঁরা আল্লুর বাড়িতে আক্রমণ করেন। তবে ইতিমধ্যে হাসপাতালে তেজকে দেখতে এসে ভাস্করের হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন ‘পুষ্পা ২’ ছবির প্রয়োজক। 


```