Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোমার ছেলে হয়ে জন্মে আমি...', রাকেশ রোশনের জন্মদিনে বাবাকে নিয়ে কী পোস্ট করেলেন হৃতিক?

বাবা রাকেশ রোশনের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন হৃতিক রোশন। ঘোষণা, এবার ‘কৃশ ৪’-এর পরিচালনার দায়িত্বও সামলাবেন হৃতিক।

 

'তোমার ছেলে হয়ে জন্মে আমি...', রাকেশ রোশনের জন্মদিনে বাবাকে নিয়ে কী পোস্ট করেলেন হৃতিক?

রাকেশ রোশনের জন্মদিন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 September 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: আজ ৭৬ বছর পূর্ণ করলেন জনপ্রিয় পরিচালক রাকেশ রোশন। বাবার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন ছেলে হৃতিক রোশন। সেখানে তিনি রাকেশ রোশনের সঙ্গে নিজের কিছু দুর্লভ পুরনো ছবি শেয়ার করেছেন এবং বাবার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হৃতিক রোশন তার পোস্টে লিখেছেন, "শুভ জন্মদিন, বাবা। আমার ভেতরে এমন দৃঢ়তা তৈরি করার জন্য তোমাকে ধন্যবাদ। যখন জীবন কঠিন হয়, তখন এই দৃঢ়তাই আমার আশ্রয় হয়ে ওঠে। আমার ভেতরের সৈনিককে কিছুই টলাতে পারবে না। আমি জানি, তুমিও সময়ের সঙ্গে সঙ্গে এর উল্টো দিকটা দেখতে শিখেছ।"

হৃতিক আরও যোগ করেন, "আজ আমি তোমার মতো ভারসাম্য নিয়ে চলি। আমি কখনোই পুরোপুরি পরিপূর্ণ নই, কিন্তু আর শূন্যও নই। এই কঠিন পথ পার না করলে আমি এই জ্ঞান এবং ভারসাম্যের জায়গায় পৌঁছাতে পারতাম না। আমার ভেতরে একজন সৈনিক তৈরি করার জন্য তোমাকে ধন্যবাদ। একজন শিক্ষক হিসেবে তুমি সেরা। আমি গর্বিত (এবং শক্তিশালী) কারণ আমি তোমার ছেলে। আমি তোমাকে ভালবাসি।"

হৃতিকের এই পোস্টের সঙ্গে তার ছোটবেলার জন্মদিন, ছবির শুটিংয়ের শেষ দিন এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করার কিছু পুরোনো ছবি রয়েছে। পোস্টটি ভক্তদের মন জয় করে নিয়েছে।

বাবার জন্মদিনে রাকেশ রোশন একটি বড় ঘোষণা করেছেন। 'কৃশ' ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব তিনি এবার আনুষ্ঠানিকভাবে ছেলে হৃতিক রোশনের হাতে তুলে দিয়েছেন। শুধু অভিনয় নয়, 'কৃশ ৪' ছবির পরিচালনার দায়িত্বও এবার হৃতিক নিজেই সামলাবেন। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এবং রাকেশ রোশন দুজনেই এই ছবিতে প্রযোজনা করবেন।

 রাকেশ রোশন এক পোস্টে লিখেছেন, "২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আজ আবার তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করা হচ্ছে। আশা করি, তুমি সাফল্যের সঙ্গে এই নতুন দায়িত্ব পালন করবে।" পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ জানান, "পরিচালক হিসেবে হৃতিককে দেখতে পেয়ে আমি গর্বিত। 'কৃশ' বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছে, আর এবার হৃতিক এই সুপারহিরো সাগার পরের অধ্যায়কে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।"

'কৃশ ৪'-এর প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ২০২৬ সালের শুরুর দিকে ছবির শুটিং শুরু হবে এবং রাকেশ রোশন আশ্বাস দিয়েছেন, এটি একটি বিশাল বাজেটের ছবি হতে চলেছে।
 


```