Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'লাভ অ্যান্ড ওয়ার'-এর ক্লাইম্যাক্স দৃশ্যে কী ঘটবে! ফাঁস সঞ্জয় লীলা বনসালির পরিকল্পনা

সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ক্লাইম্যাক্স দৃশ্য শুট হবে ইতালির সিসিলিতে। রণবীর, আলিয়া ও ভিকির বড় নাটকীয় মোড়ের দৃশ্য ফাঁস করল সূত্র।

 

'লাভ অ্যান্ড ওয়ার'-এর ক্লাইম্যাক্স দৃশ্যে কী ঘটবে! ফাঁস সঞ্জয় লীলা বনসালির পরিকল্পনা

সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 September 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটি বর্তমানে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলের মতো বড় তারকাদের নিয়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে। ইতিমধ্যেই ছবির প্রায় ১২৫ দিনের শুটিং শেষ হয়েছে। বর্তমানে মুম্বইয়ের একটি বিশাল সেটে পুরোদমে চলছে ছবির কাজ।

পিঙ্কভিলা-এর এক সূত্র থেকে জানা গেছে, মুম্বইয়ের শিডিউল শেষ হওয়ার পর সঞ্জয় লীলা বনসালি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ছবির প্রধান শুটিংয়ের জন্য ইতালিতে যাবেন। সূত্রটি জানায়, "সঞ্জয় লীলা বনসালি 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির জন্য এবার আন্তর্জাতিক লোকেশনে যাচ্ছেন। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যটির শুটিং হবে ইতালির সিসিলিতে। এটি ছবির সবচেয়ে বড় এবং গ্র্যান্ড শুটিং হতে চলেছে।"

নেটপাড়ায় এই খবর ছড়িয়ে যেতেই অনেকে বলছেন, 'তাহলে তো জানাই হয়ে যাবে সিনেমার শেষে কী ঘটবে, এখন যেভাবে ভিডিও ছবি সব ভাইরাল হয়।' কেউ আবার বলছেন, 'ছবিটির জন্য আমি সত্যিই অপেক্ষা করে আছি।'

সূত্রটি আরও জানিয়েছে যে, 'লাভ অ্যান্ড ওয়ার'-এর ক্লাইম্যাক্স দৃশ্যটি ছবিতে একটি বড় নাটকীয় মোড় আনবে। বনসালি এই দৃশ্যে রণবীর, আলিয়া এবং ভিকির অভিনয় প্রতিভাকে নতুন করে তুলে ধরবেন। সিসিলির সুন্দর ল্যান্ডস্কেপে তিনি ক্লাইম্যাক্সের দীর্ঘ দৃশ্য এবং একটি গানের শুটিং করবেন। পুরো দল প্রায় এক মাস ধরে ইতালিতে থাকবে।

'লাভ অ্যান্ড ওয়ার' ২০২৬ সালের ২০ মার্চ মুক্তি পেতে চলেছে। ছবির শুটিং ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে শেষ করার পরিকল্পনা রয়েছে। বনসালি তার পূর্ববর্তী ছবিগুলোর মতোই শুটিংয়ের পাশাপাশি এডিটিংয়ের কাজও চালিয়ে যাচ্ছেন। তাই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
 


```