Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

২১ বছর থেকেই ভয়ঙ্কর রোগে ভুগছেন হৃতিক! বন্ধ রাখতে হয়েছে সাধের নাচ-জিম

জটিল রোগে আক্রান্ত হয়ে নাচ ও জিম বন্ধ রাখতে হয়েছিল হৃতিক রোশনকে।

২১ বছর থেকেই ভয়ঙ্কর রোগে ভুগছেন হৃতিক! বন্ধ রাখতে হয়েছে সাধের নাচ-জিম

হৃতিক রোশন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 January 2026 18:54

দ্য ওয়াল ব্যুরো: হৃতিক রোশন মানেই একটা গোটা প্রজন্মের ক্রাশ। তাঁর নতুন ছবির অপেক্ষায় থাকেন নানা বয়সের অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি নাচে তাঁর অনবদ্য পারদর্শিতাও বরাবর মুগ্ধ করেছে দর্শকদের। ‘এক পল কা জিনা’ থেকে ‘ইউ আর মাই সোনিয়ো’ হৃতিকের নাচের ছন্দে আসমুদ্রহিমাচল কেঁপে উঠেছিল একসময়। কিন্তু খুব কম মানুষই জানেন, এমন এক সময় এসেছিল যখন হৃতিকের নাচই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

তখন হৃতিকের বয়স মাত্র ২১ বছর। সেই বয়সেই তাঁর মেরুদণ্ডের একটি জটিল সমস্যা ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়ে দেন, অভিনেতার মেরুদণ্ড বাঁকা এবং এই অবস্থায় নাচ বা জিম করার মতো শারীরিক পরিশ্রম তাঁর পক্ষে ঝুঁকিপূর্ণ। ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির শুটিং শুরু হওয়ার আগেই এই কঠিন সত্যের মুখোমুখি হয়েছিলেন হৃতিক। চিকিৎসকদের স্পষ্ট পরামর্শ ছিল, যে কোনও রকম ভারী শরীরচর্চা বা নাচ থেকে দূরে থাকতে হবে।

কিন্তু হৃতিক রোশন যে সহজে হার মানার মানুষ নন, সেটাই আবার প্রমাণিত হয়। সমস্ত নিষেধ সত্ত্বেও জেদ আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে তিনি নিজের শরীর গড়ে তুলতে শুরু করেন। নিয়মিত ফিটনেসে মন দেন, ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেন পর্দার জন্য। শুধু তাই নয়, পরবর্তী সময়ে নাচেও ফিরেছেন পুরোদমে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হৃতিক নিজেই সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁর কথায়, চিকিৎসকেরা জানিয়েছিলেন যে তাঁর শরীর নাচের জন্য উপযুক্ত নয়। তবে সেটাকেই তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়ে কীভাবে নিজের শতভাগ দেওয়া যায়, সেই শিক্ষা তখনই পেয়েছিলেন তিনি। 


```