Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২.৫ মিলিয়ন ভালবাসার ছোঁয়া: ‘আমি বার বার’-এ নস্টালজিয়ার প্রেমে ডুবল দর্শক

জানুয়ারির শীতের হাওয়ার মাঝেই পুরনো দিনের প্রেম হঠাৎ ফিরে এসেছে। মুক্তির আগেই উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর গান ‘আমি বার বার’ ইতিমধ্যেই সব প্ল্যাটফর্ম মিলিয়ে ছুঁয়ে ফেলেছে ২.৫ মিলিয়ন। 

২.৫ মিলিয়ন ভালবাসার ছোঁয়া: ‘আমি বার বার’-এ নস্টালজিয়ার প্রেমে ডুবল দর্শক

‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 January 2026 18:42

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির শীতের হাওয়ার মাঝেই পুরনো দিনের প্রেম হঠাৎ ফিরে এসেছে। মুক্তির আগেই উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর গান ‘আমি বার বার’ ইতিমধ্যেই সব প্ল্যাটফর্ম মিলিয়ে ছুঁয়ে ফেলেছে ২.৫ মিলিয়ন। সংখ্যার সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর আবেগ—সহজ, নিঃশব্দ অথচ বারবার ফিরে আসার মতো প্রেম।

এই গান নিছক কোনও রোমান্টিক ট্র্যাক নয়; এ যেন সময়ের জানালা খুলে দেওয়া এক নরম নস্টালজিয়া। কথা, সুর ও কণ্ঠ—তিন ভূমিকাতেই অর্ণব দত্ত, যাঁর সৃষ্টিতে পুরনো দিনের সৌরভ আর আজকের সিনেম্যাটিক অনুভব মিশে গিয়ে তৈরি করেছে আলাদা এক মায়া। কাজল চট্টোপাধ্যায় ও অর্ণব দত্তের কণ্ঠে গানটি শোনামাত্রই মনে পড়ে যায় সেই সময়, যখন প্রেম ছিল ধীর, গভীর এবং বারবার শোনার মতো।



স্ক্রিনে এই অনুভূতিকে আরও উজ্জ্বল করেছে বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্তের রেট্রো উপস্থিতি। ক্লাসিক রোমান্টিক ছবির অনুপ্রেরণায় তৈরি লুক, আলো-রঙের আবেশ আর নরম মুড—সব মিলিয়ে ‘আমি বার বার’ হয়ে উঠেছে ছবির অন্যতম স্মরণীয় মুহূর্ত। বনি নিজেই স্বীকার করেন, প্রথম শোনাতেই গানটির প্রেমে পড়েছিলেন তিনি, আর স্বস্তিকার কাছে এই গান মানে শুধুই কাজ নয়—একান্ত অনুভব, বহু বছর পর একসঙ্গে কাজ করার আলাদা আনন্দ।

 

রোমান্টিক হরর-কমেডির আবহে তৈরি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির হাত ধরেই প্রথমবার ভৌতিক ঘরানায় পা রাখতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়, যিনি শুরু থেকেই এই গানে জটিলতা নয়, চেয়েছিলেন নিখাদ প্রেমের সহজ প্রকাশ। তাঁর ভাবনায় বনি-স্বস্তিকার রসায়নই প্রাণ পেয়েছে এই সুরে। নিজের অভিজ্ঞতা ভাগ করে গানের সুরকার এবং গায়ক অর্ণব দত্ত বলেন, “ভানুপ্রিয়া ভূতের হোটেল-এ কাজ করা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। ভালবাসা ছড়িয়ে দিন, বিশ্বাস রাখুন প্রেমে—আর বারবার শুনতে থাকুন ‘আমি বার বার’।”

মিমি চক্রবর্তী–সোহম মজুমদারের জুটি থেকে শুরু করে অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চট্টোপাধ্যায়, বিমল গিরি ও অপূর্ব বারকের উপস্থিতিতে সাজানো এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর দিনে। তার আগেই ‘আমি বার বার’ যেন দর্শকের কাছে এক মিষ্টি আমন্ত্রণ।


```