Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'চরিত্রটা করার সময়ই ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল', 'ওয়ার ২' ফ্লপ হওয়ার আসল কারণ জানালেন হৃত্বিক

৪০০ কোটির বাজেটের 'ওয়ার ২' কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল, তা জানালেন হৃত্বিক রোশন। অভিনেতার অকপট স্বীকারোক্তি ঘিরে চলছে চর্চা।

'চরিত্রটা করার সময়ই ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল', 'ওয়ার ২' ফ্লপ হওয়ার আসল কারণ জানালেন হৃত্বিক

হৃত্বিক রোশন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 October 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: বিপুল প্রত্যাশা নিয়ে মুক্তি পাওয়া যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) প্রজেক্ট 'ওয়ার ২' (War 2) বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অবশেষে তার আসল কারণ জানালেন অভিনেতা হৃত্বিক রোশন। ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি লাইফটাইম কালেকশনে মাত্র ৩৬৪ কোটি টাকা সংগ্রহ করে। অভিনেতা স্বীকার করেছেন, কবীর চরিত্রটি 'স্বচ্ছন্দ' হলেও ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল।

সোশ্যাল মিডিয়ায় 'ওয়ার ২'-এর সেটের কিছু ছবি শেয়ার করে হৃত্বিক রোশন একটি আবেগঘন নোট লিখেছেন। যদিও 'ওয়ার'-এর প্রিক্যুয়েলটি ২০১৯ সালে ব্যাপক সাফল্য পেয়েছিল, কিন্তু অয়ন মুখার্জী পরিচালিত এই সিক্যুয়েলটি দর্শককে সেভাবে আকর্ষণ করতে পারেনি।

হৃত্বিক তাঁর পোস্টে লেখেন, কবীর চরিত্রে অভিনয় করতে তাঁর খুব মজা লেগেছিল, কারণ চরিত্রটি তাঁর কাছে খুব পরিচিত ছিল। বলেন, "কবীর চরিত্রে অভিনয় করাটা দারুণ মজার ছিল। খুবই স্বচ্ছন্দ ছিলাম, ওকে খুব ভালভাবে জানতাম। এটা সহজ হবে বলেই মনে হয়েছিল।"

তিনি আরও যোগ করেন, সবকিছুই যেন নিখুঁত মনে হচ্ছিল। পরিচালক অয়নের তত্ত্বাবধানে কাজ করাটাও ছিল আনন্দের। "মনে হচ্ছিল যেন এটিই হওয়ার কথা। কোনও চিন্তা নেই, শুধু আমার কাজটা ঠিকমতো করে যেতে হবে। যা আমি অবশ্যই করেছিলাম।"

তিনি জানান, সেই নিশ্চিত সাফল্যের আড়ালে একটি সন্দেহ লুকিয়ে ছিল, যেটিকে তিনি বারবার উপেক্ষা করেছেন, "কিন্তু সেই অনুমান করা নিশ্চিতের পিছনে কিছু একটা লুকিয়ে ছিল। একটি কণ্ঠস্বর, যাকে আমি বারবার থামিয়ে দিচ্ছিলাম—'এটি খুব সহজ... আমি এটি খুব ভালভাবে চিনি।' অন্য একটি কণ্ঠস্বর বলছিল, 'এটা আমার প্রাপ্য। সব ছবিতেই কষ্ট, মানসিক চাপ এবং মুহূর্তের সত্যের জন্য নিরন্তর অনুসন্ধান থাকতে হবে এমনটা নয়।"

হৃত্বিকের এই স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে, তিনি হয়তো স্বাচ্ছন্দ্যের চেয়ে শৈল্পিক চ্যালেঞ্জকেই বেশি মূল্য দেন। অতীতে 'বিক্রম বেধা', 'কোই মিল গ্যায়া' বা 'সুপার ৩০'-এর মতো ছবির জন্য তিনি শারীরিক ও মানসিক দিক থেকে চরম প্রস্তুতি নিয়েছেন।

হৃত্বিকের এই অকপট মন্তব্য শুনে অনলাইনে তাঁর ভক্তরা তাঁকে সমর্থন জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ছবি ফ্লপ হয়ে গেলেও, আমার জন্য এটি হিট, দুগ্গো স্যার।" অন্যেরা তাঁকে 'কিংবদন্তী' বলে অভিহিত করেছেন।
 


```