
হৃতিক-জুনিয়র এনটিআর
শেষ আপডেট: 4 March 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: এই খবর পুরনো। গত বছর এপ্রিলে প্রথম প্রকাশ্যে আসে। হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর (Hrithik Roshan, Junior NTR, N. T. Rama Rao Jr.) একসঙ্গে এক ডান্স নম্বরে নাচবেন। ছবির নাম ‘ওয়ার-২’।
নতুন খবর যা এসেছে তা হল, অয়ন মুখার্জির পরিচালনায় হৃতিক এবং জুনিয়র এনটিআরের সেই ডান্স নম্বরটির শুটিং শুরু করতে চলেছেন। শুটিং হবে যশ রাজ স্টুডিওতে (অন্ধেরি)। থাকবেন কিয়ারা আদভানিও। ১০ মার্চের মধ্যে শুটিং শেষ হবে বলে, আশা করা হচ্ছে। ছবিতে নাচের দৃশ্যের বিষয়টি যাঁর মাথায় প্রথম আসে, তিনি প্রযোজক আদিত্য চোপড়া। আদিত্য ‘ওয়ার-২’এর স্টাইলাইজড অ্যাকশন এবং দুই তারকাকে এই নাচের মাধ্যমে এক নতুনভাবে উপস্থাপনের ভাবনায় রয়েছেন।
হৃতিক রোশন RAW এজেন্ট, কবীর ধালিওয়ালের চরিত্রে আবার দেখা যাবে। আর জুনিয়র এনটিআর খলনায়ক হিসেবে মুখোমুখি হবেন হৃতিকের। নাচের মাধ্যমে এক লড়াইয়ে সামলি হবেন নায়ক-এবং খলনায়ক। ক্ল্যাইম্যাক্স সিেন থাকবে এই দৃশ্যই। দুই অভিনেতারা ১৫ দিন করে আলাদাভাবে রিহার্সাল করেছেন। প্রোডাকশন ডিজাইনার অমৃতা মহল নাকাই একটি দুর্দান্ত সেট তৈরি করেছেন এবং সুরকার প্রীতম চক্রবর্তী ৫০০ জনেরও বেশি ডান্সারের সমন্বয়ে একটি জবরদস্ত মিউজিক্যাল ট্র্যাক তৈরিও করে ফেলেছেন।
ডান্স সিকোয়েন্সটির নেতৃত্বে রয়েছেন আদিত্য চোপড়া, অয়ন মুখার্জি এবং কোরিওগ্রাফার বস্কো মার্টিস। শুটিংয়ের গোটাটাই গোপনীয়তা বজায় রেখে, এক কঠোর নিরাপত্তা প্রোটোকলে গেরা। সূত্রের খবর, ‘ট্র্যাকটি ফ্যানদের এবং মিডিয়ার মধ্যে বেশ কৌতূহলী করে তুলবে, আদিত্য গোটা লোকেশনে নিরাপত্তা জোরদার করেছেন। শুটিংয়ের ছবি যেন কোনওভাবেই অনলাইনে ফাঁস না হয় তা নিশ্চিত করার জন্য, শুটিং সেটে মোবাইল ফোন নিষিদ্ধ। নিরাপত্তা লঙ্ঘন এড়াতে প্রতিটি ইউনিট সদস্যকে একটি ব্যাজ পরিয়ে দেওয়াও হয়েছে।’
গত বছর ১০ জানুয়ারি জন্মদিনে ফ্যানদের সঙ্গে এক আড্ডায় মাতেন হৃতিক। 'দিস অর দ্যাট' খেলাটি শুরু হয়। হৃতিক অভিনীত বিভিন্ন ছবির নাম উল্লেখ করা হয়। যখন তিনি জিজ্ঞেস করেন, 'ধুম ২ নাকি ‘ওয়ার’, দর্শকদের পছন্দ কোন ছবি? দর্শকরা এই প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। হৃতিক রোশনই নিজেই দেন, সেই উত্তর। বলেন ‘জানি, এটা কঠিন কারণ ওয়ার-২ আসছে। আমি এখন বড় ডান্স নম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি আমার পা অক্ষত থাকবে! তাই, ‘ওয়ার’কেই বেছে নেওয়া যাক কারণ আমাকে সেই ডান্স নম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে।’ ছবিটি এ বছরের ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।