Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অম্বানির ছেলের প্রাক-বিবাহ উৎসবে রিহানা, কত পারিশ্রমিক নিচ্ছেন

জামনগরের এয়ারপোর্টে গতকাল এসে উপস্থিত হয়েছেন রিহানা। ছিল ক্যাসুয়াল লুক। পরেছিলেন বডিস্যুট, কার্গো প্যান্টস।

অম্বানির ছেলের প্রাক-বিবাহ উৎসবে রিহানা, কত পারিশ্রমিক নিচ্ছেন

শেষ আপডেট: 1 March 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার অম্বানির ছেলের বিয়েতে এসে হাজির হয়েছে রিহানার (Rihanna at jamnagar) দলবল। সঙ্গে এসেছিল আকাশছোঁয়া বড় বড় ব্যাগপত্র। সেখানে রিহানার জামাকাপড় থেকে শুরু করে সাউন্ড, প্রপস সব এসে গেছে। শোনা যাচ্ছে শুরু হয়েছে স্টেজ রিহার্সালও।


জামনগরের এয়ারপোর্টে গতকাল এসে উপস্থিত হয়েছেন রিহানা। ক্যাসুয়াল লুকেই এসেছিলেন। ইন্ডিয়ার এই গরমের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য পরেছিলেন পাতলা কাপড়ের বডিস্যুট, সঙ্গে ছিল কার্গো প্যান্টস। নো মেকআপ মেকআপ লুকে গায়িকার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। তাঁর পরনের কার্গো প্যান্টটির দাম ভারতীয় মুদ্রায় ৮৬০০০ টাকা। এরসঙ্গে পরেছিলেন সিল্কের মিনি স্কার্ট। হাতে ছিল ডিওরের ব্যাগ, সাদা জুতো। কিচ্ছু না সেজেও তাঁকে দারুণ দেখাচ্ছিল।


এই অনুষ্ঠানে রিহানা কত পারিশ্রমিক নিচ্ছেন সে বিষয় স্পষ্ট কিছু জানা যায়নি। তবে একটা ধারণা পাওয়া গেছে। এই পপ তারকা সাধারণত কনসার্টে নেন ১২ থেকে ৬৬ কোটি। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে তিনি মোট ৫২ কোটি পারিশ্রমিকে এই কনসার্টে গাইবেন।


এর আগে অম্বানির বাড়ির ইভেন্টে কনসার্ট করতে এসেছিলেন মারুন ৫, বিয়ন্সে, দ্য চেইনস্মোকার সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। এবার অম্বানিদের দৌলতে রিহানাও ভারতে পা রাখলেন। অনুষ্ঠানের আগেই জামনগর জমজমাট হয়ে উঠেছে। ভিড় করেছে গোটা বলিউড। সলমন, শাহরুখ, অমিতাভ, কে নেই! 


অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের তারকাখচিত সন্ধেতে আরও কী কী চমক থাকতে চলেছে এখন সেটাই দেখার!


```