এদিন সোশ্যাল মিডিয়ায় 'হোক কলরব' খ্যাত অভিনেতা একটি ভিডিও পোস্ট করে লেখেন জাস্টিস ফর রাহুল দা। সেই ভিডিওতে তাঁকে হাসপাতালের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেতা নিজেই জানান তিনি একটি ছোট দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তাই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

শেষ আপডেট: 7 April 2026 15:02
দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) ৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে টলিউডের কলাকুশলী, অভিনেতাদের একাধিক সংগঠন। তার আগে এদিন মিটিং চলবে টেকনিশিয়ান স্টুডিওতে। সেই মিটিংয়ে হাজির থাকতে পারছেন না অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। বর্তমানে তিনি হাসাপাতালে ভর্তি। সেখান থেকেই কী বার্তা দিলেন?
এদিন সোশ্যাল মিডিয়ায় 'হোক কলরব' খ্যাত অভিনেতা একটি ভিডিও পোস্ট করে লেখেন জাস্টিস ফর রাহুল দা। সেই ভিডিওতে তাঁকে হাসপাতালের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেতা নিজেই জানান তিনি একটি ছোট দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তাই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে রোহন জানান, তিনি গত একসপ্তাহ ধরে হাসপাতালেই রয়েছেন। পথকুকুরদের সাহায্য করতে গিয়ে চোট পান তিনি। তবে রাহুলের চলে যাওয়া থেকে প্রতিবাদ মিছিল, সব খবরই তিনি রেখেছেন। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারার কারণটাও ফলে স্পষ্ট। তবে শুটিং করতে গিয়ে চোট পাওয়ার ঘটনা তাঁর সঙ্গেও ঘটেছে। রোহনের হাতে একটি কাটা দাগ করেছেন। যা নিয়ে অনেকেই তাঁকে প্রশ্ন করেছিলেন। তবে রোহন অবশেষে খোলসা করলেন, তার কারণ। ২০১২ সালে তিনি শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। দার্জিলিং মেল তাঁকে ধাক্কা মারে। সেই শুটিংয়ের কোনও অনুমতি ছিল না বলেই জানান অভিনেতা ভিডিওতে। এই দুর্ঘটনার স্মৃতি ছাড়াও তার ক্ষত আজও তাঁর হাতে রয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এদিন জলে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। তবে তাঁকে কোনও মতে বাঁচানো গিয়েছে কলাকুশলীদের তৎপরতায়। এরপরই আউটডোর শুটিংয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণেই এদিন টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশন, ইম্পা বৈঠক ডেকেছে। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকদের সঙ্গে বসে নিরাপত্তা সংক্রান্ত বিষয় ঠিক করা হবে। যদি এই বৈঠকে সেই জট না কাটে তবে কর্মবিরতি বহাল থাকবে।