Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুজোর মুখে ফের নতুন ধারাবাহিক, 'নয়নতারা' থেকে এবার গীতা হিয়া

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক গীতা এলএলবি

পুজোর মুখে ফের নতুন ধারাবাহিক, 'নয়নতারা' থেকে এবার গীতা হিয়া

শেষ আপডেট: 19 October 2023 17:37

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহাষষ্ঠী। তবে টলিপাড়ায় ফের বিসর্জনের সুর। গাঁটছড়া, বাংলা মিডিয়াম পরপর শেষ হতে চলেছে স্টার জলসার একগুচ্ছ ধারাবাহিক। তবে মা দুর্গার বিসর্জনের পর যেমন এক বছরের অপেক্ষা ধারাবাহিকের ক্ষেত্রে অবশ্য তেমনটি নয়। একটি ধারাবাহিক শেষ হওয়ার পরের দিন থেকেই নতুন ধারাবাহিক পর্দায় দেখতে পান দর্শকরা। 

সেই শর্ত মেনেই স্টার জলসায় ফের আসছে নতুন ধারাবাহিক গীতা এলএলবি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে হিয়া মুখোপাধ্যায়কে। স্টার জলসায় প্রথমবার কোনও ধারাবাহিকে অভিনয় করবেন হিয়া। তবে বাংলা ধারাবাহিকে মোটেই নতুন মুখ নন তিনি। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত টানা ২ বছর সান বাংলার 'নয়নতারা' ধারাবাহিকে দেখা গেছে হিয়াকে। 

সাম্প্রতিক কালে কয়েক মাস গেলেই পুরনো ধারাবাহিক শেষ করে নতুন ধারাবাহিক আনার প্রবণতা দেখা যাচ্ছে টলিপাড়ায়। টিআরপি না পেলে স্লট দখল করে থাকা যাবে না, এই অলিখিত শর্ত ইদানীং বেশ চাপে রাখে নতুন ধারাবাহিকগুলিকে। আগেই ঘোষণা হয়েছিল শেষ হতে চলেছে স্টার জলসার দু'টি ধারাবাহিক 'গাঁটছড়া' এবং 'বাংলা মিডিয়াম'। 

একসময়ের হিট জুটি বারবারই যে দর্শকরা পছন্দ করবেন সেই তত্ত্ব ইদানীং আর খাটছে না টলিপাড়ায়। উদাহরণ বাংলা মিডিয়ামের নীল-তিয়াসা জুটি। কৃষ্ণকলি-র ম্যাজিক যেন ফিকে হয়ে গিয়েছিল 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে। কোনওদিনই বিশেষ নম্বর তুলতে পারেনি এই ধারাবাহিক। অন্যদিকে 'নয়নতারা' ধারাবাহিকে হিয়া এবং শুভজিৎ-এর জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। টিআরপি দৌড়ে অংশ না নিলেও এই জুটির আলাদা ফ্যানবেস ছিল। 'গীতা এলএলবি'র প্রথম প্রোমো স্টার জলসার পর্দায় আসার সঙ্গে সঙ্গেই দর্শকরা দাবি তুলেছেন নায়ক হিসেবে তাঁরা শুভজিৎকেই দেখতে চান। এখন দেখার নতুন এই ধারাবাহিকের জন্য কোন ধারবাহিককে জায়গা ছাড়তে হয়, আর তারা থেকে গীতা হয়ে হিয়ার নায়ক হিসেবেই বা কাকে দেখা যায়। 


```