.jpg.webp)
কী সিদ্ধান্ত নেওয়া হল?
শেষ আপডেট: 30 June 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খবর ছিল, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ান গিল্ড এবং ফেডারেশন, সব পক্ষের আলোচনা, মীমাংসা হবে। অবশেষে মীমাংসা হল। আশার আলো দেখল টেলিপাড়া। প্রযোজক, ফেডারেশনদের তরফে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হল, 'আর শুটিং বন্ধ নয়'। হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে সব পক্ষকেই। শুটিং বন্ধ যে আখেরে ইন্ডাস্ট্রিরই ক্ষতি তা বুঝতে পেরেই নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। একই সঙ্গে সমাধান হয়েছে দীর্ঘদিন ধরে লালিত হওয়া বেশ কিছু সমস্যার।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ৩০ জুন অর্থাৎ আজ বাংলা ধারাবাহিকের ঐতিহাসিক দিন। অবশেষে একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছে ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকেরা। একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন প্রত্যেকেই।
সেগুলি হল
এ দিনের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় এক ত্রিপাক্ষিক কমিটি গঠনেরও। সেই কমিটিতে চ্যানেল, প্রযোজক ও ফেডারেশনে পক্ষ থেকে প্রতিনিধি থাকবেন। জলসা, জি ও সান চ্যানেল থেকে মোট ৬ জন সদস্য ছাড়াও প্রযোজকদের পক্ষ থেকে তিন সদস্য ও ফেডারেশনের পক্ষ থেকে ৩ সদস্য নিয়ে সেই কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে।
একই সঙ্গে এই কমিটির মধ্যে যাতে সমন্বয় বজায় থাকে সেই কারণে সমন্বয়কারী হিসেবে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ও প্রযোজক তথা সুরিন্দর ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধার নিসপাল সিং রানেকে নিযুক্ত করা হয়েছে। বিগত বেশ কিছু মাস ধরেই টলি-টেলিপাড়ার অন্দরে জমছিল ক্ষোভ। অভিযোগের পাহাড়ের কারণে মাঝেমধ্যেই বন্ধ হচ্ছিল শুটিং। এ দিনের এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা উত্তর লুকিয়ে সময়ের হাতে।