Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

‘বীর-জারা’র সেটে যশ চোপড়ার জোর ধমক! কেঁদে ফেলেছিলেন রানি

শটের মাঝে রানির আচরণ একেবারেই পছন্দ হয়নি পরিচালকের।

‘বীর-জারা’র সেটে যশ চোপড়ার জোর ধমক! কেঁদে ফেলেছিলেন রানি

শেষ আপডেট: 24 April 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান-প্রীতি জিন্টা জুটির ‘বীর-জারা’ দেখেননি, ভূভারতে এমন দর্শক খুব কমই আছেন। যশ চোপড়ার পরিচালনায় এটি ২০০৪ সালের অন্যতম ব্যবসাসফল ছবি ছিল। তবে শাহরুখ-প্রীতি ছাড়াও ছবিটিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। আর সেই অভিনয়ের নেপথ্যে ছিল পরিচালকের ধমক! সম্প্রতি এই গোপন তথ্য প্রকাশ্যে এনেছেন রানি নিজেই।

অভিনেত্রীর কথায়, শ্যুটিংয়ের সময় ‘ভুল’ করায় সবার সামনে জোরে বকা দিয়েছিলেন যশ চোপড়া। পরিচালকের বকুনিতে সেটের মধ্যে কেঁদেই ফেলেছিলেন রানি। আর সেই ধমকেই দারুণ কাজ হয়েছিল। সেদিন প্রতিটি শট ওয়ান টেকে ওকে করেছিলেন অভিনেত্রী। তাই দিনের শেষে প্যাকআপের পর যশ চোপড়া নিজে মেকআপ রুমে এসে রানিকে চকোলেট উপহার দিয়েছিলেন।

কী ‘ভুল’ করেছিলেন রানি?

অভিনেত্রী বলেছেন, “ছবির কোর্টের শুনানির একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। শাহরুখকে দেখি বুড়োদের মতো মেকআপ করে সেটে এসেছে। ওঁকে দেখেই আমি হো হো করে হেসে উঠি। পরিচালক বেশ কয়েকবার থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এরপরেই উনি জোরে ধমক দেন সবার সামনে। কিন্তু আসল ব্যাপারটা হল, সেদিনের মেকআপ নিয়ে শাহরুখ নিজেও হাসাহাসি করছিল।”

উল্লেখ্য, ২০০৪ সালে ‘বীর-জারা’র আগের বছরই ‘চলতে চলতে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ-রানি। তবে সেই ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে দু’জনকে দেখা গেলেও ‘বীর-জারা’য় তাঁদের সম্পর্ক ছিল একেবারেই আলাদা। এখানে শাহরুখ ছিলেন পাকিস্তানের জেলে ভুয়ো পরিচয়ে বন্দি থাকা ভারতীয় যুবক, আর রানি ছিলেন তাঁর উকিল। ছবিতে দু’জনের অভিনয়ই ছিল অনবদ্য।


```