Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আলিয়া থেকে দীপিকা, বলি তারকারা মাতলেন নতুন বছরের আনন্দে! কেমন কাটালেন, ছবিতে দেখুন

বর্ষবরণের শুভেচ্ছায় ভরে উঠেছে সকলের ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। করিনা কাপুর থেকে মীরা কাপুর-- বর্ষবরণ  উদযাপন করতে কোথাও ঘুরতে গেছেন, অন্যদিকে আলিয়া ভাট, দীপিকা পাডুকোন শেয়ার করেছেন তাঁদের ২০২৩ র‍্যাপ আপ ভিডিও। 

আলিয়া থেকে দীপিকা, বলি তারকারা মাতলেন নতুন বছরের আনন্দে! কেমন কাটালেন, ছবিতে দেখুন

শেষ আপডেট: 1 January 2024 17:19

দ্য ওয়াল ব্যুরো: পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছিল সাধারণ মানুষ থেকে রুপোলি পর্দার তারকারা। কাল থেকে কমবেশি সবাই ২০২৩ -এর বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই ধরনের ছবি, ভিডিও, রিলস এবং লেখাতে। 

বর্ষবরণের শুভেচ্ছায় ভরে উঠেছে সকলের ফেসবুক, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। করিনা কাপুর থেকে মীরা কাপুর-- বর্ষবরণ  উদযাপন করতে কোথাও ঘুরতে গেছেন, অন্যদিকে আলিয়া ভাট, দীপিকা পাডুকোন শেয়ার করেছেন তাঁদের ২০২৩ র‍্যাপ আপ ভিডিও। 

দীপিকা পাডুকোন গতকাল তাঁর ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে রয়েছে তাঁর ২০২৩ সালের ছোট বড় প্রাপ্তির  সব হিসেব। দীপিকার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যোগ দেওয়া, 'জাস্ট লুকিং লাইক আ ওয়াও' ভাইরাল হওয়া ভিডিও, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন, তাঁর নিজের স্কিন কেয়ার ব্র্যান্ডের লঞ্চ থেকে শুরু করে পাঠান, জওয়ান এবং তাঁর পরবর্তী ছবি ফাইটারেরও বেশ কিছু মুহূর্ত। ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করে দীপিকা লিখেছেন, "২০২৩ ইন আ নাটশেল"।

অন্যদিকে দেখা যাচ্ছে অজয় দেবগণ এবং কাজল তাঁর পরিবারের সঙ্গে কাটানোর কিছু অদেখা মুহূর্ত শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। ছবিগুলির ক্যাপশন হিসেবে অজয় দেবগণ লিখেছেন, ‘ছবির গ্যালারি  ঘাঁটতে গিয়ে খুঁজে পেলাম এই মণিমানিক্য। আমি ঐতিহ্য,  প্রিয়জন আর তাঁদের উষ্ণতাকে অভিবাদন জানাই যা প্রতিটি ছুটির অবসর আমাদের হৃদয় ভরিয়ে তুলেছে। আপনাদের সকলের জীবনে নতুন বছরে সেই একই ম্যাজিক ছুঁয়ে যাক।‘

শহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরও তাঁর ইন্সটাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, "২০২৪ এর শুরু। পুরনো বছরের খারাপ মুহূর্ত, দুঃখ, ফেলে আসা দিনগুলোকে ভুলে নতুনভাবে নতুন বছর শুরু করুন। জীবন একটাই তাই দুঃখ না করে চুটিয়ে আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন।" 

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটও কিন্তু তাঁর ইন্সটাগ্রামে একটি সুন্দর বছর বিদায়ের ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, "২ ০ ২ ৩"।

অন্যদিকে সকলের প্রিয় বেবো অর্থাৎ করিনা কাপুর স্বামী সইফ আলি খান, ছেলে এবং নাতাশা পুনেওয়ালার সঙ্গে বরফের দেশ সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়ে ছবি শেয়ার করেছেন।

ছবি - ইন্সটাগ্রাম

বর্ষবরণের মুহূর্তে টুইটারে একটি মিষ্টি ফ্যামিলি পিকচার শেয়ার করেছেন সঞ্জয় দত্তও। যেখানে দেখা যাচ্ছে দুবাইতে একটি রেস্তোরাঁতে সঞ্জয় দত্ত স্ত্রী মান্যতা দত্ত, মেয়ে ত্রিশলা দত্ত, শাহরান এবং ইকরার সঙ্গে আনন্দ করছেন।

ছবি - টুইটার

```