Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'ধর্মেন্দ্রর অস্কারের স্বীকৃতির প্রয়োজন নেই', অ্যাকাডেমিকে ধুয়ে দিলেন ‘ড্রিম গার্ল’ হেমা

অস্কারের ‘ইন মেমোরিয়াম’-এ নাম না থাকায় বিতর্কে ধর্মেন্দ্র। ক্ষোভ প্রকাশ করলেন হেমা মালিনী।

'ধর্মেন্দ্রর অস্কারের স্বীকৃতির প্রয়োজন নেই', অ্যাকাডেমিকে ধুয়ে দিলেন ‘ড্রিম গার্ল’ হেমা

ধর্মেন্দ্র, হেমা মালিনী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 March 2026 17:53

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ পর্বে একবারের জন্যেও উচ্চারিত হল না কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) নাম। যদিও ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর সরকারি ওয়েবসাইটে তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল, তবুও মূল অনুষ্ঠানে তাঁকে স্মরণ না করায় ক্ষোভে ফুঁসছেন অনুরাগীরা।

এই বিষয়েই মুখ খুলেছেন ধর্মেন্দ্র-পত্নী, অভিনেত্রী হেমা মালিনী। তিনি জানান, এর আগে ‘বাফটা অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ধর্মেন্দ্রকে সম্মান জানানো হয়েছিল। তাই অস্কারের মঞ্চে তাঁকে স্মরণ করা হল কি হল না, তা নিয়ে তাঁদের বিশেষ মাথাব্যথা নেই। হেমা মালিনীর কথায়, “বেঁচে থাকতে তো উনি কোনও পুরস্কার পাননি। ফলে অস্কারে ওঁকে সম্মান জানানো হলো কি হলো না, তা নিয়ে আমরা একেবারেই ভাবিত নই। কোনও গুরুত্বও দিচ্ছি না।” তবে পুরো ঘটনাটিকে তিনি ‘অত্যন্ত লজ্জার’ বলেও মন্তব্য করেছেন।

এ বছরের অস্কারের ‘ইন মেমোরিয়াম’ পর্বটি ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ইতিহাসে অন্যতম দীর্ঘ। আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এ বার কেবল পর্দায় ভিডিও দেখানোর বদলে কিছু আলাদা করা হবে। সেই অনুযায়ী প্রয়াত দুই বিশিষ্ট পরিচালক রব রেইনার এবং রবার্ট রেডফোর্ডকে স্মরণ করেন তাঁদের সহকর্মীরাই।

পরিচালক রব রেইনারকে নিয়ে স্মৃতিচারণ করেন তাঁরই জনপ্রিয় ছবি ‘হোয়েন হ্যারি মেট স্যালি’-এর তারকা বিলি ক্রিস্টাল। অন্যদিকে ‘দ্য ওয়য়ে উই ওয়ার’ ছবির অভিনেত্রী বারবারা স্ট্রেইস্যান্ড স্মরণ করেন রবার্ট রেডফোর্ডকে। 


```