চমকের কিন্তু এখানেই শেষ নয়! তৃতীয় স্থানে জি বাংলার দুই ধারাবাহিক। পিছিয়ে নেই জলসাও। চতুর্থ স্থানের পুরোটাই তাদের দখলে।

শেষ আপডেট: 29 May 2025 18:03
দ্য ওয়াল ব্যুরো: আভ্যন্তরীণ ঝামেলায় বেশ কিছু ধারাবাহিকের শুটিং হয়েছিল বন্ধ। চলছে আইপিএলও। সামগ্রিক ভাবে টিআরপি যে কমবে ধারাবাহিকগুলির তা ধারণা করাই গিয়েছিল। তবে ফলাফল বের হতেই দেখা গেল টিআরপি কমেনি! বরং বেড়েছে। এই সপ্তাহে টপারও হয়েছে এক জোড়া ধারাবাহিক। আরও বেড়েছে স্টার জলসা ও জি বাংলার দ্বৈরথ।
এই যেমন এই সপ্তাহে ৬.৬ পেয়ে প্রথম স্থানে স্টার জলসার 'পরশুরাম আজকের নায়ক'। অন্যদিকে ওই একই নম্বর পেয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে আরও এক ধারাবাহিক তা হল 'জগদ্ধাত্রী'। ধারাবাহিকটি সম্প্রচারিত হয় জি বাংলায়। দ্বিতীয় স্থানে আচমকাই চলে এসেছে 'রাঙামতী তীরন্দাজ'। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে এক জোড়া ধারাবাহিক! তা হল পরিণীতা ও ফুলকি। ওই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৫.৯।
চমকের কিন্তু এখানেই শেষ নয়! তৃতীয় স্থানে জি বাংলার দুই ধারাবাহিক। পিছিয়ে নেই জলসাও। চতুর্থ স্থানের পুরোটাই তাদের দখলে। এখানেও একজোড়া ধারাবাহিক। জায়গা করে নিয়েছে 'গৃহপ্রবেশ ও চিরসখা'। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'কথা'। প্রাপ্ত নম্বর ৪.৯।
বিগত বেশ কিছু সময় ধরেই টিআরপি চার্ট ছিল জি-বাংলার দখলে। হুল ফোটাতে পারছিল না স্টার জলসা। তবে টিআরপি বড়ই অদ্ভুত, এখানে কখন যে কী হয়, তা বলা মুশকিল! আজ যে রাজা কাল সে ফকির। এই সপ্তাহতেও তাই গটে স্টার জলসারই জয়জয়কার। জি ঘুরে দাঁড়াবে কি?