Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চড়চড়িয়ে বাড়ল ‘পরিণীতা’র নম্বর! অকাল টিআরপি তালিকায় এই সপ্তাহে বড় বদল?

গত সপ্তাহে 'পরিণীতা' পেয়েছিল ৬.৯। তবে এই সপ্তাহে নম্বর বেশ খানিক বাড়িয়ে সে এসেছে প্রথম স্থানে। প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে জায়গা করেছে 'জগদ্ধাত্রী'। সে পেয়েছে ৬.৭। 

চড়চড়িয়ে বাড়ল ‘পরিণীতা’র নম্বর! অকাল টিআরপি তালিকায় এই সপ্তাহে বড় বদল?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 October 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার সামনে আসেনি টিআরপি তালিকা। ভাইফোঁটার কারণে স্থগিত ছিল সবটাই। তাই সপ্তাহের প্রথম দিনেই প্রকাশ্যে অকাল টিআরপি তালিকা। হিসেব যে খুব একটা উল্টে গিয়েছে তা নয়। তবে বেশ কিছু ধারাবাহিকের ভাগ্যে কিন্তু শিকে ছিঁড়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক তারই কিছু হিসেবনিকেষ।

গত সপ্তাহে 'পরিণীতা' পেয়েছিল ৬.৯। তবে এই সপ্তাহে নম্বর বেশ খানিক বাড়িয়ে সে এসেছে প্রথম স্থানে। প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে জায়গা করেছে 'জগদ্ধাত্রী'। সে পেয়েছে ৬.৭। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহতেও নম্বর বেড়েছে ধারাবাহিকটির। তৃতীয় স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। পেয়েছে ৬.৫। প্রথম দিকে এই ধারাবাহিক সেভাবে আঁচড় না কাটলেও যত দিন এগিয়েছে ততই যেন ধারাবাহিকটি নিজেকে প্রমাণ করে চলেছে। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক। রয়েছে 'পরশুরাম আজকের নায়ক' ও 'ফুলকি'। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। অন্যদিকে পঞ্চম স্থান রীতিমতো অবাক করেছে। প্রতীক সেনের 'আমাদের দাদামণি' পেয়েছে  ৬.২। দখল করেছে পঞ্চম স্থান।

ষষ্ঠস্থান দখলে রেখেছে রাঙামতি তীরন্দাজ। ওদিকে আরাত্রিকা-শ্রুতির বহুচর্চিত মেগা জোয়ার ভাঁটা এই সপ্তাহে 'চিরসখা'কে হারিয়ে স্লট বাগে আনতে পারলেও সে পেয়েছে ৫.৯। রয়েছে সপ্তম স্থানে। রানি ভবানিও ওই একই স্থানে রয়েছে এই সপ্তাহে।

অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে 'ও মোর দরদিয়ে'। নবম স্থানে আবারও একজোড়া ধারাবাহিক। এর মধ্যে রয়েছে 'চিরসখা' ও 'লক্ষ্মীঝাঁপি'। অন্যদিকে দশম স্থানে রয়েছে 'তুই আমার হিরো' ধারাবাহিকটি।

আসছে শোলাঙ্কি-গৌরবের নতুন মেগা। শোনা যাচ্ছে, শেষ হতে পারে 'গৃহপ্রবেশ'ও 'শুভবিবাহ'। যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি এখনও। তবে টিআরপি তালিকা বড়ই অদ্ভূত। এখানে কখন যে কী হয়, তা বলা মুশকিল। তাই আজ যে ফকির কাল সে রাজার আসন দখল করবে না কেই বা বলতে পারে? 
 


```