Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গুরুগ্রামের হিংসায় চিন্তিত ধর্মেন্দ্র, সোনু সুদ, টুইট করলেন শায়েরি, ছবির দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরেই উত্তপ্ত গুরুগ্রাম (gurugram violence)। মসজিদে আগুন লাগানোর ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫ জন। এখনও থমথমে সেখানকার পরিস্থিতি। এবার গুরুগ্রামের ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (dharmendra) এ

গুরুগ্রামের হিংসায় চিন্তিত ধর্মেন্দ্র, সোনু সুদ, টুইট করলেন শায়েরি,  ছবির দৃশ্য

শেষ আপডেট: 2 August 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরেই উত্তপ্ত গুরুগ্রাম (gurugram violence)। মসজিদে আগুন লাগানোর ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫ জন। এখনও থমথমে সেখানকার পরিস্থিতি। এবার গুরুগ্রামের ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (dharmendra) এবং সোনু সুদ (sonu sood)।

টুইটারে এই দুই অভিনেতা গুরুগ্রামের ঘটনা নিয়ে টুইট করলেন (gurugram violence dharmendra sonu sood tweeted)।

ধর্মেন্দ্র তাঁর 'গুনেগার' ছবির দৃশ্য এবং সংলাপ বেছে নিয়েছেন গুরুগ্রামের প্রতিবাদের ঘটনায়। সেই ছবির একটি দৃশ্য টুইট করে অভিনেতা লেখেন 'ইয়ে কাহার কিঁউ, কিসলিয়ে... বকশ দে মালিক... আব তো বকশ দে... অউর বরদাস্ত নেহি হোতা'। অর্থাৎ 'এত হিংসা কেন, কীসের জন্য, হে ঈশ্বর দয়া করুন, আর সহ্য করা যাচ্ছে না।'

https://twitter.com/aapkadharam/status/1686547896953683969

অভিনেতা সোনু সুদকে নেটিজেনদের একাংশ 'মসিহা' আখ্যা দিয়েছিলেন কোভিড পরবর্তী সময়ে। দেশের মধ্যে ঘটা যে কোনও প্রতিকূল পরিস্থিতিরই প্রতিক্রিয়া সাধারণত দিয়ে থাকেন সোনু। গুরুগ্রামের ঘটনার পর চার লাইনের একটি শায়েরি টুইট করেছেন অভিনেতা। সেখানে লেখা 'না কিসি কা ঘর জ্বলা/না কিসি কি দুকান/বাস জ্বল রহি হ্যায় ইনসানিয়াত/দেশ রহা শ্মশান'। অর্থাৎ কারও ঘর জ্বলছে না, কারও দোকানও জ্বলছে না, শুধু পুড়ে যাচ্ছে মানবতা। দেশ পরিণত হয়েছে শ্মশানে।

https://twitter.com/SonuSood/status/1686577502272237568

প্রসঙ্গত, সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় গুরুগ্রামে একের পর এক জায়গায় পরপর হামলা চলছে। মসজিদে আগুন লাগিয়ে দেওয়ার পর সেখানকার এক রেস্তোরাঁতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। দুষ্কৃতীরা লাঠি, পাথর সহযোগে আক্রমণ চালায়। তাঁদের মুখে ছিল 'জয় শ্রী রাম' স্লোগান। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ জন প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

কাল থেকে অগ্নিগর্ভ গুরুগ্রাম, প্রাণ গেল ৫ জনের! রেস্তোরাঁয় আগুন ধরাল উত্তেজিত জনতা


```